তাজমহলে বিশ্বসুন্দরীর কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসুন্দরী অলিভিয়া কাপলো
বিশ্বসুন্দরী অলিভিয়া কাপলো

তাজমহলকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ হলেও মিস ইউনিভার্স অলিভিয়া কাপলো এ নিয়ম ভেঙেছেন। তাজমহল দর্শনে গিয়ে জুতার প্রচারণার জন্য ছবি তুলেছেন মার্কিন এ বিশ্বসুন্দরী। এক খবরে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিয়ম ভেঙে তাজমহলে জুতার বিজ্ঞাপনচিত্রের জন্য ছবি তোলার অভিযোগে মিস ইউনিভার্স অলিভিয়া কাপলো ও তাঁর প্রযোজক সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ভারতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ভারতের আর্কিওলজিকাল সার্ভে।

তাজমহলে জুতার বিজ্ঞাপনের জন্য ছবি ওঠানোর সময়
তাজমহলে জুতার বিজ্ঞাপনের জন্য ছবি ওঠানোর সময়

ফ্যাশন ডিজাইনার সানজানা জন ও অন্যরা মিলে গত রোববার সন্ধ্যায় তাজমহল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই জুতা পায়ে ছবি তুলেছেন এ বিশ্বসুন্দরী।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, ঐতিহাসিক নিদর্শনকে বাণিজ্যিকভাবে কাজে কাজে লাগানো নিষিদ্ধ। অভিযোগে বলা হয়েছে, তাজমহলের নিরাপত্তার কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবি তোলার সময় বাধা দেননি। এ বিষয়ে তদন্ত চলছে।
তাজমহল পরিদর্শন শেষে টুইট করে অলিভিয়া লিখেছিলেন, ‘তাজমহল অসম্ভব সুন্দর। কখনো ভাবিনি আমি এখানে আসব। দারুণ অভিজ্ঞতা।’
কন্যাশিশু, নারীর ক্ষমতায়ন, মেয়ে-ভ্রূণ হত্যাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১০ দিনের সফরে ভারতে অবস্থান করছেন ২১ বছর বয়সী অলিভিয়া।