তানজীবের অন্দরমহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ কণ্ঠশিল্পী তানজীবের প্রথম একক ‘অন্দরমহল’ বাজারে এসেছে। অ্যালবামের সব গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। পপ-মেলোডি ধাঁচের এই অ্যালবামে একটি দ্বৈত গানসহ মোট গান আছে নয়টি। তানজীব বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গান করছি। ছায়ানটে বেশ কয়েক বছর নজরুলসংগীতে তালিম নিয়েছি। এটি আমার প্রথম গানের অ্যালবাম। অনেক সময় নিয়ে কাজটি করেছি। আশা করছি গানগুলো ভালো লাগবে।’অন্দরমহল অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা।