তানভীর মোকাম্মেল পুনে ফিল্ম ইনস্টিটিউটে আমন্ত্রিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনে ফিল্ম ইনস্টিটিউট তাদের তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ‘সাম্প্রদায়িকতা ও সিনেমা’ শীর্ষক এক সেমিনারে তানভীর মোকাম্মেলকে আলোচক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।১২ থেকে ১৪ আগস্ট অনুষ্ঠেয় এ সেমিনারে ভারতের চলচ্চিত্রকার এম এস সাথ্যু, শ্রীলঙ্কার প্রসন্ন ভিতানাগে এবং বাংলাদেশের তানভীর মোকাম্মেলকে সম্মানিত আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। চিত্রা নদীর পারে, স্বপ্নভূমি ও কর্ণফুলীর কান্না চলচ্চিত্রের আলোকে তানভীর মোকাম্মেল চলচ্চিত্রে সাম্প্রদায়িকতা ও জাতিগত বিষয় সম্পর্কে তাঁর অভিজ্ঞতা আলোচনায় তুলে ধরবেন।সেমিনারে এম এস সাথ্যুর গরম হাওয়া, প্রসন্ন ভিতানাগের দি আগস্ট সান, গোবিন্দ নিহালনির তামস ও তানভীর মোকাম্মেলের কর্ণফুলীর কান্না চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।