তানভীর মোকাম্মেলকে পশ্চিমবঙ্গে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি সংস্কৃতিতে অবদান রাখার জন্য ভারতের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ গত ৩১ অক্টোবর বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল ও পশ্চিমবঙ্গের লেখিকা সুনন্দা শিকদারকে সংবর্ধনা জানায়। কলকাতার উত্তরপাড়ার পাঠাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তানভীর মোকাম্মেল ও সুনন্দা শিকদারের হাতে স্মারক তুলে দেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী। শেষে তানভীর মোকাম্মেল পরিচালিত লালন ফকিরের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র অচিন পাখী প্রদর্শন করা হয়।৩ নভেম্বর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিকল্প চলচ্চিত্রের ওপর বক্তৃতা দেন তানভীর মোকাম্মেল। এখানে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র চিত্রা নদীর পারে ও স্বপ্নভূমির অংশবিশেষ দেখানো হয়।