তানভীর মোকাম্মেলের তিনটি ছবি সিডনিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ‘শান্তি ও সংঘাত নিরসনে শিল্পের ভূমিকা’ শীর্ষক সম্মেলনে যোগ দিলেন তানভীর মোকাম্মেল। সম্মেলনে ৯ জুলাই তিনি ‘শান্তি ও সংঘাত নিরসনে প্রামাণ্যচিত্রের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে তাঁঁর প্রামাণ্যচিত্র কর্ণফুলীর কান্না ও স্বপ্নভূমি দেখানো হয়। জানা গেছে, সম্মেলনের পর ১১ জুলাই সিডনির সিভিক থিয়েটারে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র রাবেয়া দেখানো হয়। এখানে সিডনিপ্রবাসী বাংলাদেশিরা ছবিটি উপভোগ করেন। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তানভীর মোকাম্মেল।