তানভীর মোকাম্মেলের পাঁচ ছবির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মোকাম্মেলের পাঁচটি চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির মিলনায়তনে। ছবিগুলো হলো চিত্রা নদীর পারে, লালসালু, লালন, ১৯৭১ ও জীবনঢুলী। ১৮ থেকে ২২ এপ্রিল এই ছবিগুলো প্রদর্শন করা হবে। এ সময় খুলনায় তানভীর মোকাম্মেলের পরিচালনায় পাঁচ দিনের একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজন করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেবেন তানভীর মোকাম্মেল, পঙ্কজ পালিত, উত্তম গুহ ও সৈয়দ সাবাব আলী আরজু। চলচ্চিত্র প্রদর্শনী ও ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও খুলনার প্যারালাল সিনে মুভমেন্ট।