তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মোকাম্মেলের নতুন কাহিনিচিত্র জীবনঢুলী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের এক গরিব ঢাকি জীবনকৃষ্ণ দাসের অভিজ্ঞতা নিয়ে গল্প। শুটিং শুরু হচ্ছে অক্টোবর মাসে। কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক তানভীর মোকাম্মেল। জীবনঢুলী ছবিকে এ বছর অনুদান দিয়েছে তথ্য মন্ত্রণালয়।এরই মধ্যে ছবির অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। এঁরা হলেন শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, উত্তম গুহসহ আরও অনেকে। ছবির চিত্রগ্রহণ করবেন অপু রোজারিও, সংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু।