তানভীর মোকাম্মেলের ‘১৯৭১’ ডিভিডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানভীর মোকাম্মেলের তিন ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র ১৯৭১ এবার এসেছে ডিভিডিতে। আজ সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে এ ডিভিডির মোড়ক খুলবেন মফিদুল হক। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটিতে রয়েছে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা, নারী নিপীড়ন, শরণার্থীদের দুরবস্থা, মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষাসহ মুক্তিযুদ্ধের সব রাজনৈতিক ঘটনা। প্রামাণ্যচিত্রটির জন্য ১৭৬ জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আছেন সেক্টর কমান্ডার, সাধারণ মুক্তিযোদ্ধা, ধর্ষিত, গণহত্যা থেকে বেঁচে যাওয়া, শরণার্থী ক্যাম্পে অবস্থানকারী ব্যক্তি ও রাজনীতিবিদ। ভারতের তৎকালীন ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জেএফআর জ্যাকব এবং কংগ্রেস নেতা ও ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাক্ষাৎকারও রয়েছে ছবিটিতে। ছবির চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন, আবহ সংগীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু, ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ। প্রামাণ্যচিত্রটির প্রযোজনা করেছে ও পরিবেশনার দায়িত্বে আছে কিনো-আই ফিল্মস।