তানিয়া-ফেরদৌসের ‘তখন বসন্ত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিয়া-ফেরদৌসকে নিয়ে শুরু হলো তখন বসন্ত ছবি নির্মাণের কাজ। অনুরূপ আইচের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। এফডিসি ও উত্তরার বিভিন্ন লোকেশনে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী তানিয়া আহমেদ। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘একটি ভিন্নধর্মী গল্পের ছবি এটি। এখানে আমার চরিত্র খুবই মজার। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ উল্লেখ্য, এই ছবির মাধ্যমে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন তানিয়া আহমেদ।