তাপসের ক্যামেরায় বোস্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্তজোড়া মাঠ। বরফে ঢাকা চারপাশ। মাঝখানে রোদ পড়েছে। তাই দেখে মনে হয় মুক্তা ছড়িয়ে আছে মাঠজুড়ে। আবার এক পাশে গাছের ছায়া পড়েছে। আলো-ছায়ার চমৎকার দৃশ্য ধরা পড়েছে আলোকচিত্রী তাপস বড়ুয়ার ক্যামেরায়। ধানমন্ডির দৃক গ্যালারিতে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে তাঁর তিন দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী দ্য বিউটি অব বোস্টন।
গতকাল বিকেলে দ্য বিউটি অব বোস্টন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, সাংবাদিক মনজুরুল আহসান, আলোকচিত্রী শহীদুল আলম, পাভেল রহমান প্রমুখ।