তামাকবিরোধী আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক ও তামাকজাত দ্রব্য বিড়ি-সিগারেট পণ্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কীকরণ উদ্ধৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে তামাকবিরোধী গণ-সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল এ প্রদর্শনীর আয়োজন করে। গতকাল বুধবার সকাল নয়টায় নগরের অশ্বিনীকুমার মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন ক্যাবের কেন্দ্রীয় সভাপতি কাজী ফারুক। রাত নয়টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকের জন্য উন্মুক্ত ছিল। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।