তামিল ছবিতে মজেছেন দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

গত বছর চার চারটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। শোনা গেছে হলিউডে তাঁর অভিষেকের গুঞ্জন। দীপিকা পাড়ুকোন সাফল্যের টাট্টু ঘোড়ায় চেপে ছুটতে চান এ বছরও। এরই মধ্যে তামিল ছবিতেও অভিষেক হয়ে গেল তাঁর। কোচাদাইয়ান নামের সেই ছবিতে অভিনয় করে তামিল ছবির ব্যাপারে চিন্তাভাবনাই নাকি পাল্টে গেছে দীপিকার।
ছবিটি পরিচালনা করেছেন সৌন্দ্রায়া রজনীকান্ত অশ্বিন, মহাতারকা রজনীকান্তের মেয়ে। এই ছবি দিয়ে তাঁর পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে। ছবিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিও। দীপিকা বলেন, ‘কোচাদাইয়ান আমার কাছে শুধু একটা ছবি নয়, একটা বিরাট অভিজ্ঞতাও।’ ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন এ আর রেহমান। আইএএনএস।