তারকা জরিপে ভোট দিয়ে গাড়ি জিতলেন সিরাজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হাসান, ন্যান্সি, হাবিব ওয়াহিদ ও কুসুম সিকদার
জাহিদ হাসান, ন্যান্সি, হাবিব ওয়াহিদ ও কুসুম সিকদার

সিরাজুল জন্নাত বলছেন?’ ‘জি’, ‘আমি অভিনেতা জাহিদ হাসান বলছি।’ ‘তো?’ ‘আপনি মেরিল-প্রথম আলো পুরস্কারের তারকা জরিপে অংশ নিয়েছিলেন। সেটার লটারি করলাম আমরা। আপনি মেগা পুরস্কারের গাড়ি জিতেছেন’, ‘ও, আচ্ছা। রাখি’। বলে অপর প্রান্তে ফোনটা রেখে দিলেন জয়পুরহাটের তরুণ সিরাজুল জান্নাত। তিনি পড়ছেন ঢাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) তড়িৎকৌশল বিভাগের নবম সেমিস্টারে। এমন ভুয়া পুরস্কারের ফোন তাঁর কাছে প্রায়ই আসে! ফোন রেখে জাহিদ হাসান হেসে বললেন, ‘বেচারা তো বিশ্বাস করছে না আমাকে। পাত্তাই দিল না।’ প্রথম আলো থেকে কয়েকবার ফোন করে অনেক কষ্টে যখন সিরাজুল জান্নাতের আস্থা পাওয়া গেল, তখন ঘটল বিপরীত ঘটনা—তিনি নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না। ব্র্যান্ড নিউ গাড়ির ঝলকে বারবার কথার খেই হারিয়ে ফেলছিলেন। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর তারকা জরিপে যাঁরা কুপন, অনলাইন ও এসএমএসে অংশ নিয়েছিলেন, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে তাঁদের মধ্য থেকে লটারিতে মেগা বিজয়ী নির্ধারণ করা হয়। কুইজ পরিচালনার মাধ্যমে মেগা বিজয়ীদের ফোন করে সুখবর জানান এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার বিজয়ী চার তারকা—জাহিদ হাসান, হাবিব ওয়াহিদ, কুসুম সিকদার ও ন্যান্সি। সঙ্গে ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই পুরস্কার হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এর আগে বিভিন্ন পর্বে যাঁরা ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন, তাঁদেরও একই সঙ্গে পুরস্কার হস্তান্তর করা হবে।

কুপন বিজয়ী

মেগা পুরস্কারের গাড়ি বিজয়ী: মো. সিরাজুল জান্নাত, উত্তর বিষ্ণুপুর, আক্কেলপুর, জাফরপুর, জয়পুরহাট।

মোবাইল ফোনসেট বিজয়ী: সানজানা তাসনিম, শ্রেণী-ষষ্ঠ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম; নভোনীল রহমান নীলাঞ্জনা, ৫২ কলাবাগান, ঢাকা; মো. মুক্তারুল ইসলাম, যগথা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

অনলাইন ভোটের বিজয়ী

মোটরসাইকেল বিজয়ী: হাফিজুল ইসলাম ([email protected])।

মোবাইল ফোনসেট বিজয়ী: কবির ([email protected]), বিপ্লব ([email protected]), আশরাফুল ([email protected])।

এসএমএসে বিজয়ী: ল্যাপটপ বিজয়ী: মো. নুরুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বগুড়া।

মোবাইল ফোনসেট বিজয়ী: সিরাজুল ইসলাম সোহেল, সাংবাদিক আবাসিক এলাকা, মিরপুর-১১, ঢাকা।