মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১০-এর জন্য যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের প্রতিক্রিয়া নিয়েছেন কামরুজ্জামানমনোনীত শিল্পীদের নাম ছাপা হলো বর্ণানুক্রমেসেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)ইমন (গহীনে শব্দ)বাংলাদেশের সবচেয়ে বড় একটি পুরস্কারের জন্য গহীনে শব্দ ছবির মাধ্যমে আমি সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছি—এটা খুব খুশির একটি সংবাদ। চঞ্চল চৌধুরী (মনের মানুষ)গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করে দর্শকদের ভোটে মনোনয়ন পেয়েছি, এটা তো খুবই আনন্দের একটা ব্যাপার। ফেরদৌস (জাগো) সুন্দর এই ছবিতে অভিনয়ের জন্য দর্শক ও ভক্তরা যে আমাকে মনোনয়ন দিয়েছেন, তাতে আমি খুশি। মনোনয়ন পেয়েছি, এটাই অনেক বড় কিছু। মারুফ (ওরা আমাকে ভালো হতে দিল না)ওরা আমাকে ভালো হতে দিল না ছবির জন্য মনোনয়ন পেলাম। খুশির মাত্রা আরও বেড়ে যাবে যদি আমি পুরস্কারটা পেয়ে যাই। শাকিব খান (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) এটি আমার ভীষণ পছন্দের একটি ছবি। এ ছবির জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন পাঠক ও ভক্তরা। দর্শকদের রায়টিই অনেক বড় পুরস্কার।সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)অপু বিশ্বাস (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না) খুবই ভালো লাগছে। এটি গত বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র। ছবিটি ভালো লেগেছিল বলেই দর্শক আমাকে মনোনয়ন দিয়েছেন। পূর্ণিমা (পরান যায় জ্বলিয়া রে)মনোনয়ন পেলে তো ভালো লাগেই। ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছিল। জানি না, দর্শক কাকে এগিয়ে রেখেছেন। তবে আমি আশাবাদী।মৌসুমী (গোলাপী এখন বিলেতে) গোলাপী চরিত্রে কাজ করার অনুভূতি সুখকর ছিল। এই চরিত্রে কাজ করে মনোনয়ন পেয়েছি—এটা তো আমার জন্য একটা আনন্দের ব্যাপার। শখ (বলো না তুমি আমার)এটি আমার প্রথম ছবি। আর এই ছবি দিয়েই যে প্রথমবার মনোনয়ন পেয়ে যাব, এটা ভাবতেই পারিনি। দর্শকদের ধন্যবাদ।শাবনূর (এভাবেই ভালোবাসা হয়)এবার মনোনয়ন পাব, এটা তো ভাবতেই পারিনি। যা হোক, ভক্তরা আমাকে আরও বেশি ঋণী করলেন। সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)চঞ্চল চৌধুরী (জামাই মেলা)চলচ্চিত্র ও টিভি—দুই বিভাগেই মনোনয়ন পেয়েছি। তাই টেনশন তো একটু হচ্ছেই। ভক্ত ও দর্শক জামাই মেলা নাটকের জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাহিদ হাসান (গ্র্যাজুয়েট)দর্শক পছন্দ করেছেন বলে আমি এই মনোনয়ন পেয়েছি। পুরস্কার যেহেতু পাঠকদের ভোটে নির্ধারিত হয়, তাই আমি বলব যে দর্শক যাঁকে নির্বাচন করবেন, তিনিই পুরস্কার পাবেন। মোশাররফ করিম (এফএনএফ)মনোনয়ন পেতে খুবই ভালো লাগে। এফএনএফ একটি জনপ্রিয় নাটক। আমি খুশি যে দর্শক আমাকে এমন একটি নাটকের জন্য মনোনয়ন দিয়েছেন। মাহফুজ আহমেদ (চৈতা পাগল)জনপ্রিয় ও ভালো একটি নাটকই ভক্ত ও দর্শকেরা বেছে নিয়েছেন। মনোনয়নটা এক ধরনের স্বীকৃতি। দর্শক যে রায় দেবেন, আমি মনে করি, সেটিই শ্রেষ্ঠ।শহীদুজ্জামান সেলিম (লীলাবতী) আমি নিশ্চিত ছিলাম জনপ্রিয় পুরস্কার শাখায় মনোনয়ন পাব। কারণ, এটি একটি আলোচিত নাটক ছিল। দর্শকদের ধন্যবাদ জানাই মনোনয়ন দেওয়ার জন্য। সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)জয়া আহসান (চৈতা পাগল)যে নাটকের জন্য আমি মনোনয়ন পেয়েছি, এ ধরনের নাটকে আমি কম কাজ করি। পুরস্কার পাব কি না, তা আসলেই বুঝতে পারছি না।তারিন (জলকণা)দর্শক আমার নাটক দেখে আমাকে যে মনোনয়ন দিয়েছেন, এতেই আমি খুশি। যিনি পুরস্কার পাবেন, তাঁর জন্য রইল আগাম শুভেচ্ছা। তিশা (গ্র্যাজুয়েট)মনোনয়ন অনেক বছর ধরেই পেয়ে আসছি। বড় শিল্পীদের সঙ্গে যে এই প্রতিযোগিতায় টিকে আছি, এটাই তো আমার জন্য খুশির ব্যাপার। বিন্দু (লীলাবতী)বাংলাদেশের সব বড়মাপের তারকার সঙ্গে আমি মনোনয়ন পেয়েছি, এ জন্য নিজেকে সম্মানিত মনে করছি। পুরস্কার পেলে খুবই খুশি হব।সুমাইয়া শিমু (ললিতা)দর্শকদের ভোটে মনোনয়ন এক ধরনের স্বীকৃতি। ভালো লাগছে যে ললিতার মতো একটি ভালো কাজের জন্য এই মনোনয়ন পেয়েছি। সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)হূদয় খান (হূদয় মিক্স)আমি সম্মানিত বোধ করছি। হূদয় মিক্স-এর গান শ্রোতাদের ভালো লেগেছে এবং এই গানের জন্য যে তাঁরা আমাকে মনোনয়ন দিয়েছেন, এ জন্য আমি খুশি। পুরস্কারের ব্যাপারে আমি আশাবাদী। হাবীব (প্রজাপতি)যে কোনো মনোনয়নই শিল্পীর জন্য একটি প্রাথমিক স্বীকৃতি। এ বিষয়ে আনন্দ পাওয়াটা খুবই স্বাভাবিক। আমি পুরস্কৃত হই বা না হই, যিনিই পুরস্কার পান, তাঁকে আগাম অভিনন্দন।বাপ্পা মজুমদার (আয় আমন্ত্রণ)এটি আমার একটি গানের অ্যালবাম। শ্রোতারা গান শুনে এই অ্যালবামকে নির্বাচন করেছেন এবং মনোনয়ন পেয়েছি, এতেই আমি খুশি।বালাম (বালাম থ্রি) এই মনোনয়নকে আমি এক ধরনের স্বীকৃতি মনে করি। এ ধরনের স্বীকৃতি পেলে আসলে ভালো কাজ করার আগ্রহ বেড়ে যায়। যে-ই পুরস্কারটা পাক না কেন, আমি মনোনয়ন পেয়ে খুশি।শফিক তুহিন (স্বপ্ন ও তুমি) স্বপ্ন ও তুমি অ্যালবামের জন্যই আমি পেয়েছি মেরিল-প্রথম আলো তারকা জরিপের মতো একটি সম্মানজনক পুরস্কারের মনোনয়ন। এটাই আমার কাছে বড় আনন্দের ব্যাপার। পুরস্কার পেলে তো ভালো লাগবেই। সেরা কণ্ঠশিল্পী (নারী)কণা (প্রজাপতি)আমি যে মনোনয়ন পেয়েছি, এ জন্য খুশি। পুরস্কার পাওয়ারও আশা করি। পেলে খুবই খুশি হব। ন্যান্সি (শিশিরভেজা)শ্রোতারা আমাকে এই গানের জন্য মনোনয়ন দিয়েছেন। পুরস্কার পেলে তো খুবই খুশি হব। পড়শী (পড়শী)অনেক বড় শিল্পীর সঙ্গে আমিও যে মনোনয়ন পেয়েছি, এটা তো আমার জন্য অনেক আনন্দের। পুরস্কার পেলে খুবই ভালো লাগবে।ফাহমিদা নবী (তবুও বৃষ্টি চাই)ভালো লাগছে। এই গান যে মানুষের কাছে ভালো লেগেছে এবং শ্রোতারা আমাকে মনোনয়ন দিয়েছে, এ জন্য আরও বেশি ভালো লাগছে। পুরস্কার পাই বা না পাই, মানুষের কাছে আমার গান ভালো লাগায় মনোনয়ন পেয়েছি, তাতেই আমার পুরস্কার পাওয়া হয়ে গেছে।বেবী নাজনীন (ইচ্ছে করে ভালোবাসি)দেশের বাইরে থাকার কারণে বেবী নাজনীনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।