তারকা নই: ব্রসন্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে তারকা ভাবতে বিব্রত বোধ করেন পিয়ার্স ব্রসন্যান। নিজেকে খুব বড় কিছু ভাবতে চান না তিনি। এতে তাঁর কাজের গণ্ডি ছোট হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘আমি হলিউডের কোনো তারকা নই। হ্যাঁ, একটা সময় ভালো কিছু কাজ করেছি, সাফল্যও পেয়েছি। কিন্তু আমি আরও কাজ করতে চাই। সেসব কাজ ওই মানের হতে হবে, এমন কথা নেই।’ সাবেক এই বন্ডতারকা আরও বলেন, ‘আপনার আত্মসম্মানবোধ এতই টনটনে যে পার্শ্ব-অভিনেতার চরিত্র দেওয়ায় ছবির প্রস্তাবটাই ফিরিয়ে দিলেন আপনি। তাতে লাভ কী! আমি তেমন করতে চাই না।’ ওয়েবসাইট।