তারকা বাবা তারকা সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী যাকের ,ইরেশ যাকের
আলী যাকের ,ইরেশ যাকের
টম হ্যাংকস-এর ছেলে কলিন
টম হ্যাংকস-এর ছেলে কলিন
টম ক্রুজের সঙ্গে অভিনেতা পুত্র কনোর
টম ক্রুজের সঙ্গে অভিনেতা পুত্র কনোর

বাবাও তারকা সন্তানও তারকা। জেনে নিন এরকম কয়েকজন তারকার খবরাখবর
আলী যাকের তুখোড় অভিনেতা। বাবার পথ ধরেই ইরেশ যাকের এসেছেন অভিনয় জগতে। আসলে এই পরিবারের সবাই অর্থাৎ ইরেশের মা সারা যাকের ও বোন শ্রিয়া সর্বজয়াও অভিনয় জগতে স্বনামধন্য।

টম হ্যাংকস-এর ছেলে কলিন কিন্তু হলিউডে ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগী হয়েছেন। এরই মধ্যে কিংকং ও অরেঞ্জ কাউন্টি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ও করেছেন। হাইস্কুল ছবিতে এক স্কুলছাত্রের ভূমিকায় অভিনয় করেছিল কলিন, যে ছেলেটি মারিজুয়ানা খায়। কিন্তু অভিনয় করার সময় কলিন মারিজুয়ানা খেয়ে অভিনয় করতে অস্বীকার করেছিেলন। ফলে, অভিনয়টা হয়েছিল অভিনয়ই।

নিকোল কিডম্যান আর টম ক্রুজ যে একদা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেটা এখন অনেকের মনে না-ও থাকতে পারে। কিন্তু তারা মিলে যে কনোর নামে একটি ছেলেকে পালিত পুত্র হিসেবে নিয়েছিলেন, সেটা তো অনেকেই জানেন। বাবা টম ক্রুজের সঙ্গে অভিনেতা পুত্র কনোরের এখনো রয়েছে সখ্য।

বাবা হিসেবে উইল স্মিথ চমৎকার। উইল আর জাডার রয়েছে দুই সন্তান—জাডেন ও উইলো। জাডেন তো এরই মধ্যে সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছে। পারসুয়েট অব হ্যাপিনেস ছবিতে বাবার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছে ও। আর উইলো? উইলো বর্তমানে ব্যস্ত আছে তার হিপহপ ক্যারিয়ার নিয়ে। ভালোই গাইছে সে।

মুষ্টিযুদ্ধ জগতের সেলিব্রিটি মোহাম্মদ আলীর মেয়ে লায়লা আলীও ১৫ বছর বয়সে হাতে গ্লাভস পরেছিলেন। বাবা ছিলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন, লায়লাও মিডলওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। যতই ভয়ংকর যোদ্ধা হন না কেন, বাবা-মেয়ের দেখা হলে মেয়ের দিকে বাবার কোমল অপত্য স্নেহ বইতে থাকে।

রাকেশ রোশন গত শতাব্দীর সত্তরের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বলিউডি সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। এরপর প্রযোজক-পরিচালক হয়ে যুক্ত থেকেছেন চলচ্চিত্রে। অভিনয় করলেন শুধু অতিথি চরিত্রে। ১৯৮৭ সাল থেকেই ছবি পরিচালনা করছেন। ২০০০ সালে রাকেশ রোশনের কাহো না পেয়ার হ্যায় ছবির মাধ্যমে নায়ক হিসেবে অভিষিক্ত হন হৃতিক রোশন। এখন তো হৃতিক বলিউডের সুপারস্টারদের একজন।

উইল স্মিথ চমৎকার। উইল আর জাডার রয়েছে দুই সন্তান—জাডেন ও উইলো
উইল স্মিথ চমৎকার। উইল আর জাডার রয়েছে দুই সন্তান—জাডেন ও উইলো
মোহাম্মদ আলীর মেয়ে লায়লা আলী
মোহাম্মদ আলীর মেয়ে লায়লা আলী