তারকা বাবার স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা বাবার স্মৃতিচারণা করল সন্তানেরা। গত সোমবার রাতে দ্য অপরাহ উইনফ্রে শোতে এসেছিল প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের তিন সন্তান। তারা বাবাকে ঘিরে তাদের নানা স্মৃতিকথা শোনাল দর্শকদের। ১৩ বছর বয়সী প্রিন্স ও ১২ বছরে পা দেওয়া প্যারিস জানাল, তারা এখন স্কুলে যাচ্ছে। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আর ব্লাঙ্কেট (৮) এখনো বাড়িতেই পড়াশোনা করছে। বাবার মৃত্যুর পর থেকে তারা এখনো দাদি ক্যাথরিন জ্যাকসনের কাছেই আছে। ছেলে সম্পর্কে বলতে গিয়ে ক্যাথরিন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘প্লাস্টিক সার্জারির আসক্তি পেয়ে বসেছিল ছেলেটাকে। নিজের চেহারা নিয়ে কখনোই সন্তুষ্ট ছিল না সে।’ অনুষ্ঠানে অপরাহর মুখোমুখি হয়েছিলেন পপসম্রাটের বাবা জো জ্যাকসনও। ওয়েবসাইট।