তারকা যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কারের চূড়ান্ত পর্বের তারকাদের মধ্যে ভোটযুদ্ধের লড়াই ভালোভাবে জমে উঠেছে। ‘আনন্দ’ পাতায় প্রকাশিত কুপনে, মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় এবং প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com/mpaward2012) দর্শক-ভক্তদের পাঠানো ভোটই নির্ধারণ করবে ২০১২ সালে কণ্ঠশিল্পী নারী ও পুরুষ, টিভি নাটকে অভিনয়শিল্পী নারী ও পুরুষ এবং চলচ্চিত্র অভিনয়শিল্পী নারী ও পুরুষ বিভাগে কারা সেরা। আর এতেই মুহূর্তে মুহূর্তে তারকাদের অবস্থান ওঠানামা করছে। দর্শক ও ভক্তরা চেষ্টা করছেন, তাঁদের প্রিয় তারকাকে জয়ী করতে। যাঁরা খুদে বার্তা, কুপন পূরণ করে অথবা অনলাইনে ভোট পাঠাচ্ছেন, তাঁদের জন্য রয়েছে গাড়ি, মোটরসাইকেলসহ একাধিক আকর্ষণীয় পুরস্কার। এখন জেনে নেওয়া যাক চূড়ান্ত পর্বে মনোনীত শিল্পীদের সাম্প্রতিক কাজ ও ভাবনার কথা।সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)সেরা নায়ক হিসেবে ভক্ত ও পাঠকদের ভোটে যে চারজন মনোনয়ন পেয়ে চূড়ান্ত প্রতিযোগিতার মুখোমুখি হয়েছেন, তাঁরা গত বছর ব্যবসাসফল ও নন্দিত ছবি উপহার দিয়েছেন। কে হবেন সেরা অভিনয়শিল্পী? পাঠক, এটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ২৬ এপ্রিল পর্যন্ত।২০১২ সালে মোস্ট ওয়েলকাম ছবিটি বেশ আলোচনায় আসে এবং এই ছবিতে অভিনয় করেই মনোনয়ন পেয়েছেন অনন্ত। এখন মোস্ট ওয়েলকাম-২ নির্মাণ নিয়ে তিনি ব্যস্ত। তাঁর অভিনীত নিঃস্বার্থ ভালোবাসা ছবিটি মুক্তির মিছিলে। অনন্ত বলেন, ‘তামিলনাড়ু ও হায়দরাবাদ থেকে মোস্ট ওয়েলকাম-২-এর শুটিং করে এলাম।’অনন্তকে যদি চূড়ান্ত বিজয়ী দেখতে চান, তবে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 5a টাইপ করে ৬১৬১ নম্বরে আপনার রায় দিয়ে দিন। এদিকে হঠাৎ সেদিন চলচ্চিত্রে অভিনয় করে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস। বর্তমানে দুই বাংলার ছবিতেই অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তাঁর প্রযোজিত ছবি এক কাপ চা এখন মুক্তির প্রতীক্ষায়। ফেরদৌস জানান, দুই বাংলা মিলে এক ডজন ছবির শুটিং চলছে তাঁর।ফেরদৌসকে যদি চূড়ান্ত বিজয়ী হিসেবে দেখতে চান, তাহলে ঝটপট তাঁকে ভোট দিন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 5b টাইপ করে ৬১৬১ নম্বরে ভোট পাঠিয়ে দিন।চোরাবালি ছবিটি মুক্তির পরপরই আলোচনায় স্থান করে নেয়। তবে ছবিটিতে আলী ওসমান চরিত্রে অভিনয় করে দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদুজ্জামান সেলিম। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে তাঁর অভিনীত এই তো প্রেম চলচ্চিত্রটি মুক্তির মিছিলে।বর্তমানে ছোট পর্দায় অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘এ মাসে পাঁচটি এক ঘণ্টার নাটক আর চারটি ধারাবাহিকে কাজ করছি।’সেলিমকে যদি তাঁর ভক্তরা সেরা অভিনেতা হিসেবে দেখতে চান, তাহলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 5c টাইপ করে ৬১৬১ নম্বরে আপনার ভোট দিয়ে দিন।শাকিব খান ডন নম্বর ওয়ান ছবির জন্য মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, ‘ছবিটি গত বছর ভালো ব্যবসা করেছে।’শকিব খান জানান, এই মুহূর্তে তাঁর ফুল অ্যান্ড ফাইনাল ও ভালোবাসা আজকাল নামে দুটি ছবির শুটিং চলছে।এই ব্যস্ত নায়ককে চূড়ান্ত দিন জয়ী দেখতে চাইলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 5d টাইপ করে ৬১৬১ নম্বরে আপনার ভোট দিয়ে দিন।চাইলে যে কেউ কুপন পূরণ করে কিংবা অনলাইনেও (www.prothom-alo.com/mpaward2012) ভোট দিতে পারেন প্রিয় তারকাকে।সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)নায়িকা হিসেবে দর্শক পছন্দে এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন অপু বিশ্বাস। গত বছর তাঁর অভিনীত সাতটি ছবি মুক্তি পেয়েছে। একাধিক ছবি সাফল্যের খাতায় নাম লিখিয়েছে। এক টাকার দেনমোহর ছবিতে অভিনয় করে সেরা চারের একজন হয়েছেন তিনি। অপু জানালেন, এখন দুই পৃথিবী, মনের ঠিকানা নামে দুটি ছবির শুটিং চলছে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অপু বিশ্বাসকে ভক্তরা যদি শেষ হাসি হাসাতে চান, মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 6a টাইপ করে ৬১৬১ নম্বরে আপনার ভোট দিন।ছোট পর্দার জনপ্রিয় শিল্পী কুসুম সিকদার। ব্যস্ততা ছোট পর্দা ঘিরেই। বর্তমানে দুই বাংলার যৌথ প্রযোজনার বনলতা মেগা ধারাবাহিকে অভিনয় করছেন। এদিকে লালটিপ ছবিতে অভিনয় করেই বাজিমাত করেছেন কুসুম। এ ছবির জন্য সেরা চারজনের দলে নাম লিখিয়েছেন তিনি। বললেন, ‘চূড়ান্ত পর্বে জয়ী হলে অবশ্যই খুশি হব।’ ভক্তরা প্রিয় এই তারকার খুশির হাসি যদি দেখতে চান, তাহলে ঝটপট মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 6b টাইপ করে ৬১৬১ নম্বরে ভোটযুদ্ধে নামুন। ঢাকার চলচ্চিত্রে চমক তুলেছেন জয়া আহসান। এখন শুধু ঢাকায়ই না, কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন। ইতিমধ্যে সেখানে তাঁর অভিনীত আবর্ত ছবিটি মুক্তি পেয়েছে। তিনি জানান, ‘শাকিব খানের বিপরীতে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ছবির শুটিং শেষ পর্যায়ে। এ ছাড়া নিজস্ব নানা রকম কাজকর্ম করেই এখন আমার দিন কাটছে।’গত বছর শেষের দিকে ঢাকায় মুক্তি পায় তাঁর অভিনীত চোরাবালি চলচ্চিত্রটি। এখানে অভিনয় করে চূড়ান্ত মনোনয়ন জিতেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২ চলচ্চিত্র বিভাগে। ভক্তরা, মনোনয়ন থেকে চূড়ান্ত পুরস্কার জয়ার হাতে যদি তুলে দিতে চান, তবে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 6c টাইপ করে ৬১৬১ নম্বরে আপনার ভোট এখনই দিয়ে দিন। মোস্ট ওয়েলকাম চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কার চূড়ান্ত পর্বে মনোনয়ন জিতে নিয়েছেন বর্ষা। তিনি বললেন, ‘মনোনয়ন পাওয়াটা ইতিবাচক। বোঝা যাচ্ছে, হলে গিয়ে ছবিটি দর্শক দেখেছেন।’ বর্ষার ভক্তরা বর্ষাকে চূড়ান্ত বিজয়ী দেখতে চাইলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 6d টাইপ করে ৬১৬১ নম্বরে আপনার ভোট দিন। সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)তাঁদের চারজনেরই এ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই। শুটিংয়ে ‘অ্যাকশন’ ও ‘কাট’-এর মধ্য দিয়েই পার হয় তাঁদের প্রতিটি দিন। পাঠক, একটু পর তাঁদের কাজের ফিরিস্তি শুনে আপনি কথাটির প্রমাণও পাবেন। বলছি ব্যস্ত অভিনয়শিল্পী জয়া আহসান, তিশা, মীম ও সুমাইয়া শিমুর কথা। টেলিভিশনের এই জনপ্রিয় চার অভিনেত্রী এবার মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২তে টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী (নারী) বিভাগে দর্শকের মনোনয়ন পেয়েছেন। চূড়ান্ত পর্বে মনোনয়ন পাওয়া এই নারী অভিনয়শিল্পীদের মধ্যে জয়া আহসান এবার আমাদের গল্প নাটকের মাধ্যমে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে লড়ছেন। এর মধ্যে জয়া অভিনীত টালিগঞ্জের চলচ্চিত্র আবর্ত মুক্তি পেয়েছে কলকাতায়। তবে জয়া এখন সেভাবে কোনো নাটকে অভিনয় করছেন না। তাঁর মতে, ‘টিভি নাটকের অবস্থা এখন বেহাল। স্ক্রিপ্ট দুর্বল, নাটকের মানও দুর্বল। ভালো নাটক পেলে আবার নাটকে অভিনয় করব।’পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ছবির শুটিং ও পারিবারিক ব্যবসা দেখভাল করে কাটছে এখন জয়া আহসানের সময়। মেরিল-প্রথম আলো পুরস্কারের ঝলমলে আয়োজনে, তারায় তারায় যুদ্ধের ময়দানে ভক্তরা যদি জয়াকে জয়ী দেখতে চান, তবে মুঠোফোনের মাধ্যমে তাঁকে ভোট দিন। মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 4a লিখে ৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন আপনার ভোট। এবার অভিনেত্রী তিশার খবর জানাই। স্বামী মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে ঘরসংসারে এবং নানা নাটকে অভিনয় নিয়ে বাহির-সংসারে ভালোই আছেন তিনি। এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন সেলিম আল দীন রচিত যৈবতী কন্যার মন ধারাবাহিকের কাজে। এ নাটকে কালিন্দী ও পরি—দুই চরিত্রেই অভিনয় করছেন তিশা। মেরিল-প্রথম আলো তারকা জরিপের চূড়ান্ত পর্বে তিশা এবার লড়ছেন লংমার্চ নাটক নিয়ে। তিশার কাজ যদি আপনাদের ভালো লাগে, তবে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 4b লিখে তিশাকে ভোট দিন এবং ৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন আপনার ভোট। এ বছর মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে কিক অফ নাটক নিয়ে লড়াইয়ে নেমেছেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মীম। পাঠক, মীমের অভিনয়ে আপনি মুগ্ধ হয়ে থাকলে তাঁকে ভোট দিয়ে জিতিয়ে দিন। মীমকে ভোট দেওয়ার জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে তারপর 4c লিখে সেটি আপনাকে পাঠাতে হবে ৬১৬১ নম্বরে। তবে মীমকে ভোট দেওয়ার আগে তাঁর সাম্প্রতিক ব্যস্ততার খবরাখবরও জেনে রাখুন: মীম এখন ব্যস্ত আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত বেশ কয়েকটি নাটকের অভিনয়ে। এ ছাড়া পোশাকশ্রমিকদের নিয়ে তৈরি হওয়া একটি নাটকেও অভিনয় করছেন। সম্প্রতি একটি দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার কারণে মার্চ মাসের ৮ থেকে ২৬ তারিখ পর্যন্ত কোনো কাজকর্ম না করে নিজের বাসায় বসে হাওয়া খেতে বাধ্য হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ফলে এখন তাঁর ব্যস্ততা যেন দ্বিগুণ বেড়েছে। বললেন,‘নারী, জীবনের অলিগলি ধারাবাহিকসহ আরও বেশ কয়েকটি নাটকে কাজ করছি। তা ছাড়া রেডিও চকলেট-এর শুটিং তো আছেই।’শুনে রাখুন, শিমু এবার এই রেডিও চকলেট ধারাবাহিকের মাধ্যমেই মেরিল-প্রথম আলো তারকা জরিপে অবতীর্ণ হয়েছেন। পুরস্কারের লড়াইয়ে শিমুকে আপনি বিজয়ী দেখতে চান? কোনো চিন্তা নেই—যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 4d লিখে পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে। সুমাইয়া শিমু পেয়ে যাবেন আপনার ভোট।চাইলে আপনারা কুপন পুরণ অথবা অনলাইনেও ভোট দিতে পারবেন প্রিয় তারকাকে।সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার টেলিভিশন নাটকে চূড়ান্ত পর্বে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, তাহসান ও মোশাররফ করিম। এই চারজন নায়ককে চূড়ান্ত পর্বে ভোটের মাধ্যমে নিয়েছেন ভক্তরা। এখন অপেক্ষার পালা শেষ পর্যন্ত ভক্তরা কাকে বিজয়ী হিসেবে দেখতে চান। ছোট পর্দার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী। মনোনয়ন পেয়েছেন অলসপুর ধারাবাহিকে অভিনয় করে। বর্তমান সময়ে মঞ্চ, টেলিভিশন—দুই জায়গাতেই সমান ব্যস্ত তিনি। চঞ্চল বললেন, ‘মাসের ৩০ দিনই অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে হয়। দলের (আরণ্যক) চলতি প্রযোজনা সংক্রান্তি, রাঢাঙ ও ময়ূর সিংহাসন নাটকগুলোতে কাজ করছি।’চঞ্চল চৌধুরীকে এসএমএসে ভোট দিতে মুঠোফোন থেকে mp (স্পেস) 3a লিখে ৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।তাঁর সময়কার নায়কদের পেছনে ফেলে অভিনয়ে এখনো জনপ্রিয়তার তুঙ্গে জাহিদ হাসান। শুধু অভিনয়ই নয়, পরিচালনায়ও সমান দক্ষ তিনি। জাহিদ হাসান বলেন, ‘টো টো কোম্পানি ও গ্রেট মিসটেক নামের দুটি ধারাবাহিক পরিচালনা করছি। ধারাবাহিক দুটির প্রচার চলছে।’ এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কারে অভিনয় বিভাগে আরমান ভাই হানিমুনে নাটকে অভিনয় করে সেরা চারের মধ্যে এসেছেন তিনি।ভক্তরা জাহিদ হাসানকে সবার শীর্ষে যদি দেখতে চান, তাহলে চটজলদি ভোটের যুদ্ধে নামুন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 3b টাইপ করে ৬১৬১ নম্বরে আপনার ভোট দিন। ভালো সংগীতশিল্পী তাহসান। তবে মাঝেমধ্যে দুয়েকটি নাটকে অভিনয়ও করেন। সেখানেও যে তিনি পারেন, এর স্বীকৃতি মিলেছে ভক্তদের কাছে। মনসুবা জংশন নাটকে অভিনয় করে চূড়ান্ত মনোনয়ন জিতেছেন তিনি। তবে এখন অভিনয় করছেন না। বলেন, ‘চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য ফ্লায়ারস ফ্লাই নামের একটি নাটক করা আছে। আপাতত অভিনয় করছি না।’কিন্তু সংগীতের কাজে বসে নেই তাহসান। জানান, আগামী ঈদের জন্য তাঁর ব্যান্ড দল তাহসান অ্যান্ড দ্য সুফিস থেকে নতুন অ্যালবাম আসবে।তবে অভিনয়ে তাহসানকে চূড়ান্ত রায় পেতে হলে ভক্তদের ভোটের বিকল্প নেই। তাই মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 3c টাইপ করে ৬১৬১ নম্বরে তাহসানকে আপনার ভোট দিন।অভিনয় নিয়ে মহাব্যস্ত মোশাররফ করিম। প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্যামেরার সামনে সমানে সংলাপ আওড়াতে হয়। বলেন, ‘কাজ করতে করতে রোবট হয়ে গেছি। এ মাসে সাত-আটটি এক ঘণ্টার নাটকে কাজ করছি। ফাঁকে ফাঁকে প্রচার হচ্ছে—এমন ধারাবাহিকগুলোর শিডিউল দিচ্ছি।’এদিকে ধারাবাহিক রেডিও চকলেট-এ অভিনয়ের জন্য মোশাররফের ভক্তরা সেরা চারজনে মনোনয়ন দিয়েছেন তাঁকে। এখন চারজন থেকে চূড়ান্ত একজন হিসেবে মোশাররফকে দেখতে চাইলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 3d টাইপ করে ৬১৬১ নম্বরে ভোট দিন।সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)সংগীতশিল্পী আরফিন রুমি, বাপ্পা মজুমদার, শহীদ ও হাবিব ওয়াহিদের গানে মন মজেনি—এমন মানুষের সংখ্যা বোধ হয় হাতেগোনা। এই চারজন পুরুষ কণ্ঠশিল্পীকে ২০১২ সালের মেরিল-প্রথম আলো তারকা জরিপে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন শ্রোতারা। এখন অপেক্ষার পালা—শ্রোতাদের ভোটে তাঁদের মধ্য থেকে কে পরবেন সেরা পুরুষ কণ্ঠশিল্পীর বিজয়মুকুট? উত্তর জানা যাবে আর কয়েক দিন পর। এখন এই শিল্পীরা জানাচ্ছেন তাঁদের বর্তমান দিনকালের হালহকিকত।কণ্ঠশিল্পী আরফিন রুমি এখন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ছয় মাসের জন্য গেছেন তিনি। এখানে তিনি ঢালিউড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গান পরিবেশনসহ বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন। পাশাপাশি কানামাছি চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজও করবেন।রুমির এসব কাজের খবর দিতে দিতে এবার আসল খবর বলি, তুমি আমার অ্যালবাম নিয়ে এবার তারকা জরিপে শীর্ষ চারে পৌঁছেছেন তিনি। এখন ভোট দিয়ে তাঁকে চূড়ান্ত শীর্ষে পৌঁছে দিতে পারেন শ্রোতারা। রুমিকে ভোট দিতে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিন। তারপর 1a লিখে পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে।অন্যদিকে, বেঁচে থাক সবুজ অ্যালবামের জন্য শ্রোতারা কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারকে ঠাঁই দিয়েছেন শীর্ষ চারে। তিনি জানান, এ মুহূর্তে নিজের ডবল অ্যালবামের কাজে ভীষণ ব্যস্ত তিনি—বিভিন্ন সময়ে তাঁর গাওয়া ধ্রুপদি ধারার গানগুলো নিয়ে একটি অ্যালবাম। আর এমন অনেক গান, যেগুলো বাপ্পা আগে গেয়েছেন, কিন্তু শ্রোতারা খুব বেশি শোনেননি—এসব গান নিয়ে আরেকটি অ্যালবাম। ‘এ ছাড়া ওস্তাদ নিয়াজ মুহম্মদ চৌধুরীর অ্যালবামের সংগীত আয়োজন করছি আমি।’ বললেন তিনি। বাপ্পা মজুমদারের গান ভালো লাগলে এবং তাঁকে বিজয়ীর আসনে দেখতে চাইলে ভোট দিন বাপ্পাকে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেসের পর 1b লিখে পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে।‘আমি এখন ৭১টি ব্যান্ডের দেশাত্মবোধক গান নিয়ে ৭১ শিরোনামে একটি অ্যালবামের সঙ্গে যুক্ত আছি। এখানে আমি বিভিন্ন ব্যান্ডের কাছ থেকে গান সংগ্রহের ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করছি।’ সংক্ষেপে এ হলো শহীদের বর্তমান ব্যস্ততার ফিরিস্তি। মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে তিনি লড়ছেন এক জীবন-২ অ্যালবামটি নিয়ে। তাঁর গান আপনাদের হূদয় ছুঁয়ে গেলে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1c লিখে ৬১৬১ নম্বরে পাঠানোর মাধ্যমে ভোট দিতে হবে শহীদকে।হাবিব ওয়াহিদ গানের মানুষ। তবে এখন এ শিল্পীর দিনের বেশির ভাগ সময় কাটছে ছেলে আলীম ওয়াহিদকে সঙ্গ দিয়ে। ‘গত বছর একটু বেশি কাজ করেছি। পরিবারকে সময় দিতে পারিনি। তাই এ বছর পরিকল্পনা করেই কাজ করছি—দু-তিনটা জিঙ্গেলে কাজ করেছি মাত্র।’ হাবিবের সাফ কথা। এ বছর তিনি স্বাধীন অ্যালবামটি নিয়ে হাজির হয়েছেন তারকা জরিপের আলো-ঝলমলে মঞ্চে। তাঁর জন্য এ মঞ্চ আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে, যদি আপনি হাবিব ওয়াহিদকে ভোট দেন। হাবিবকে ভোট দিতে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 1d লিখে পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে। সেরা কণ্ঠশিল্পী (নারী)গানে গানে মঞ্চ মাতানো নারী সংগীতশিল্পী কনা, কৃষ্ণকলি, ন্যান্সি ও পড়শী—কেউ কারও চেয়ে কম নন তাঁরা। এই চার কণ্ঠশিল্পী গতবারের মেরিল-প্রথম আলো তারকা জরিপেও শীর্ষে ছিলেন। শ্রোতারা এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২-তেও চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন তাঁদের। চার শিল্পীর মধ্যে চূড়ান্ত পর্বে এবার কে পৌঁছে যাবেন শীর্ষে? পাঠক, সেই বিচারের ভার পুরোটাই আপনার হাতে। আপনাদের ভোটেই চার নারী কণ্ঠশিল্পীর একজন পরবেন শ্রেষ্ঠ বিজয়ীর মুকুট। এর আগে আপনাদের জানিয়ে রাখি, এই নারী গাইয়েদের সাম্প্রতিক ব্যস্ততার খবর।সংগীতশিল্পী কনা এ বছর তাঁর ‘চঞ্চলা মন’ গানটির মাধ্যমে মেরিল-প্রথম আলো তারকা জরিপের পুরস্কারের লড়াইয়ে রয়েছেন। তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি বাংলাদেশ গেমসের শুটিংয়ে ব্যস্ত। আরও কয়েকজন শিল্পীর সঙ্গে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। ‘পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন স্থানে গান গাইব। এখন আছে সেই ব্যস্ততা। তা ছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রেও প্লেব্যাক করছি আমি।’ বললেন কনা।কনার গানে মুগ্ধ হয়ে ভক্তরা তারকা জরিপে তাঁকে যদি জয়ী দেখতে চান, তবে ভোট দিন। পদ্ধতিটি হলো, আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp স্পেস 2a লিখে পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে।এ বছর বেরিয়েছে কৃষ্ণকলির নতুন অ্যালবাম বুনোফুল। আর এই অ্যালবামই তাঁকে পৌঁছে দিয়েছে মেরিল-প্রথম আলো তারকা জরিপে শীর্ষ চারে। এর মধ্য থেকে কৃষ্ণকলিকে শীর্ষ অবস্থানে দেখতে চাইলে তাঁকে ভোট দিন। এ জন্য যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp স্পেস 2b লিখে সেটি পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে। তবে ভোট দেওয়ার আগে কৃষ্ণকলির বর্তমান ব্যস্ততাও তো আপনার জানতে হবে। তিনি এখন সুফি ঘরানার গান নিয়ে ধুমসে গবেষণা করছেন। ‘সামনে সুফি গানের ওপর একটি অ্যালবাম করতে চাই। এ ছাড়া ঘরদোর, বাচ্চাকাচ্চা সামলানো—এসব তো আছেই।’ বলেন কৃষ্ণকলি।চলচ্চিত্রে প্লেব্যাক, জিঙ্গেল, বিভিন্ন স্থানে অনুষ্ঠান—এসব নিয়েই এখন ব্যস্ততা ন্যান্সির। সঙ্গে ঢাকা-ময়মনসিংহে ছোটাছুটি তো আছেই। তিনি এখন স্থায়ীভাবে ময়মনসিংহের বাসিন্দা। তবে তাঁর কাজকর্ম সব ঢাকায়। ফলে ঢাকা-ময়মনসিংহ ছোটাছুটি তাঁকে করতেই হয়। বলেন, ‘কয়েক দিন পর প্রবাসীদের আমন্ত্রণে অনুষ্ঠান করতে কাতার যাচ্ছি। এ ছাড়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইব আমি।’‘ভালোবাসি তোমায়’ গানের জন্য এবার তারকা জরিপে শ্রোতাদের মনোনয়ন পেয়েছেন ন্যান্সি। তাঁকে ভোট দিতে চাইলে প্রথমে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp স্পেস 2c লিখে পাঠাতে হবে ৬১৬১ নম্বরে। তবেই তারকা জরিপ পুরস্কারে আপনার ভোটে ন্যান্সি হাসবেন বিজয়ীর হাসি।২০০৮ সালে পড়শী ছিল ক্ষুদে গানরাজ। তবে সে এখন প্রস্তুতি নিচ্ছে নিজের তৃতীয় একক অ্যালবাম পড়শী-৩ প্রকাশের। ইতিমধ্যে পড়শী-২ অ্যালবামের মধ্য দিয়ে তারকা জরিপ পুরস্কারে শ্রোতাদের মনোনয়নে সে চলে এসেছে শীর্ষ চারে। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সে। পড়াশোনার চাপ নেই। তাই নিজের ব্যান্ড দল বর্ণমালাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় কনসার্ট করতে এখন দারুণ ব্যস্ত পড়শী। তাকে তারকা জরিপের পুরস্কারটি পাইয়ে দিতে পারে আপনার ভোট। যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp স্পেস 2d লিখে পাঠান ৬১৬১ নম্বরে। আপনার ভোটে আরও উজ্জ্বল হবে পড়শীর মুখ। কথায় কথায় পড়শীর মুখ থেকে জানা গেল, এখন প্লেব্যাকেও অনেক সময় দিচ্ছে সে।