তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ  আপনাদের মুখোমুখি জয়া আহসানআমার প্রিয় তারকা জয়া আহসান। অসাধারণ অভিনয় করেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর অভিনয় আমার অনেক ভালো লাগে। চলচ্চিত্রেও অনেক সাবলীল তিনি। তাঁকে প্রশ্ন করার সুযোগ পেলে জানতে চাইতাম: আপনার পছন্দের একটি চলচ্চিত্রের নাম বলবেন কি?

আফসানা আলভি

শিক্ষার্থী, ইউল্যাব

চটজলদি উত্তর

মালেনা। জুসেপ্পে তারনাতোরে পরিচালিত ইতালিয়ান এই চলচ্চিত্র অনেকবার দেখেছি। মনিকা বেলুচ্চি ছবিটিতে অসাধারণ অভিনয় করেছেন। যখনই সিনেমা দেখতে ইচ্ছে করে, তখনই এটি দেখি। অসাধারণ একটি সিনেমা। বারবার দেখলেও সাধ মেটে না। মনে হয়, আবার দেখি।