তারকা হাজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় তারকাকে ‘আনন্দ’-এর ইমেলে ([email protected]) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান। আপনার প্রশ্ন আমরা পৌঁছে দেব তারকাকে। আর তাঁরা দেবেন উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি শাকিব খান
শাকিব খান আমার প্রিয় তারকা। তিনি বর্তমানে শিল্পী সমিতির সভাপতি। একটা সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, প্রয়াত অভিনেতা সালমান শাহের নামে বিএফডিসির ভেতরে একটা স্থাপনা বা সড়কের নামকরণ হবে। জানতে চাই, সেটা কবে নাগাদ হতে পারে?
মাসুদ রানা
গন্ডামারা, হাইমচর, চাঁদপুর
চটজলদি উত্তর
সালমান শাহ ভাইয়ের নামে বিএফডিসির ভেতরে অনেক আগেই কিছু একটা হয়ে যাওয়া উচিত ছিল। ছোট কিছু জটিলতার জন্য সেটা আমরা এখনো করে উঠতে পারিনি। তবে আশা করছি, সেটা দ্রুত হয়ে যাবে।
সূত্রধর: হাসান ইমাম