তারকা হাজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি বাঁধন
অভিনেত্রী বাঁধনের অনেক অভিনয় দেখেছি। যেকোনো চরিত্রের সঙ্গে মিশে যান সহজে। এ জন্যই তাঁকে আমার বেশি পছন্দ। তাঁকে আমার প্রশ্ন: অভিনেত্রী হিসেবে কোনো চরিত্রের জন্য অপেক্ষায় আছেন কি?
সবুজ খন্দকার, কাশিয়ানী, গোপালগঞ্জ
চটজলদি উত্তর
অনেক চরিত্রই এখনো করা হয়নি। তবে একটা অতৃপ্তি থেকেই যাবে। আমার অনেক ইচ্ছে ছিল, হুমায়ূন আহমেদ স্যার হিমু ও রুপাকে নিয়ে একটা সিনেমা বানাবেন আর সেখানে আমি রুপার চরিত্রে অভিনয় করব। চরিত্রটি আমার অনেক পছন্দের।
সূত্রধর: হাসান ইমাম