তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুতুল
পুতুল

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিন আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি পুতুল

পুতুলের গান প্রথম শুনেছি ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার সময়। এর পর থেকে যতবার শুনি, ততবারই বিস্মিত হই। এত মিষ্টি গলা খুব কম মানুষেরই হয়। গানের পাশাপাশি তাঁকে উপস্থাপনা করতেও দেখেছি। তাঁর কাছে জানতে চাই, গান গাওয়া নাকি উপস্থাপনা—কোনটা বেশি পছন্দ করেন?

তানভীর হুসাইন
গোলাপবাগ, ঢাকা

চটজলদি উত্তর

অবশ্যই গান। গানই আমার প্রথম এবং একমাত্র পরিচয়। উপস্থাপনা করেছি হুট করেই। তা-ও শুরুটা হয়েছিল ‘ক্লোজআপ ওয়ান’-এর প্রতিযোগিতা উপস্থাপনের মাধ্যমে। এখান থেকেই আমার উঠে আসা। তাই একটা ভালো লাগা থেকে করেছিলাম। তবে গানই আমার শিকড়।
 সূত্রধর: হাসান ইমাম