তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিন আপনার কাছ

নির্ঝর
নির্ঝর

থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি নির্ঝর

নির্ঝরের গান বেশি শুনি আমি। তাঁর গান আমাকে বেশ আলোড়িত করে। প্রিয় শিল্পী নির্ঝরের কাছে জানতে চাই, গান গেয়ে প্রথম আয় করেছেন কবে?
জাহিদুল ইসলাম
শ্যামলী, ঢাকা

চটজলদি উত্তর
সে অনেক ছোটবেলায়। তখন বুঝি আমার বয়স আটের কোঠায়। বাংলাদেশ বেতার খুলনায় একটা দেশের গান গেয়েছিলাম। সেখান থেকে ৪৫ টাকা সম্মানী পেয়েছিলাম। সেটাই আমার প্রথম রোজগার।

l সূত্রধর: হাসান ইমাম