তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিন আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি তিশা

তিশাকে আমার অনেক ভালো লাগে। অভিনয়ের সময় চরিত্রের সঙ্গে তিনি মিশে যান অতি সহজে। মন দেওয়া-নেওয়া এবং চেনাজানা থেকেই তিনি বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে। তিশার কাছে প্রশ্ন, পরিচালক ফারুকী আর স্বামী ফারুকীর ভেতরে কোনো পার্থক্য কি আছে?
মুন্সী আশিকুজ্জামান
শিক্ষার্থী, খুলনা প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চটজলদি উত্তর
উঁহু, তেমন কোনো পার্থক্য তো চোখে পড়ে না—দুটোই এক। বাইরে-ভেতরে একটাই ফারুকী। এমনকি ওর আচরণে পর্যন্ত কোনো পার্থক্য নেই।