তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীম
মীম

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিন আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি মীম

মীমের অভিনয় আমার খুব ভালো লাগে। সেই ছোটবেলা থেকে তাঁর অভিনয় দেখছি। চোখে লেগে আছে নতুন কুঁড়িতে তাঁর অভিনয়। যদিও এখন অনেক কম অভিনয় করেন মীম, কিন্তু তাঁকে আরও অনেক নাটকে দেখতে চাই আমি। কিছুদিন আগে বিয়ে করেছেন মীম। তাঁর কাছে জানতে চাই, বিয়ের পর নতুন একটা জীবন। সেই জীবন কেমন কাটছে আপনার?

ফিরোজ আহমেদ
শিক্ষার্থী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ঢাকা।

চটজলদি উত্তর

আপনাকে ধন্যবাদ। বিয়ে তো হয়েছে মাত্র কয়েক মাস। ভালোই কাটছে। আর আপনারা দোয়া করলে আমার সারা জীবন হয়তো ভালো কাটবে। দোয়া করবেন।

সূত্রধর: হাসান ইমাম