তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী
পড়শী

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি পড়শী

পড়শীর সব গানই আমার ভীষণ পছন্দ। তাঁর গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই। আমার মন খারাপ থাকলে মন ভালো করার ‘ওষুধ’ পড়শীর গান। তাঁর কাছে প্রশ্ন, এমন একটি ঘটনার কথা বলুন, গান শেখার সময় আপনার ক্ষেত্রে যা অহরহ ঘটে।

এম ডি বদিউজ্জামান শেখ
সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
চটজলদি উত্তর

আমার গানের ওস্তাদ অনুপ বড়ুয়া। যেকোনো গান যখন বাসায় রেওয়াজ করি, অনেক ভালো হয়। কিন্তু ওস্তাদের সামনে গাইতে গেলেই বাধে বিপত্তি—গান শিখতে গিয়ে তাঁকে দেখার পর গানের লাইন ভুলে যাই।

সূত্রধর: হাসান ইমাম