তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টয়া
টয়া

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি টয়া

লাক্স সুপারস্টার টয়াকে আমার ভালো লাগে। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। তাঁর অভিনীত নাটক তো দেখিই। সম্প্রতি তিনি অনন্তর সঙ্গে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে কাজ করেছেন। ভালো লেগেছে তাঁকে। টয়ার কাছে প্রশ্ন: নাটক নাকি বিজ্ঞাপন—কোন ক্ষেত্রে কাজ করে বেশি আনন্দ পান?

শাশ্বত জামান

শিক্ষার্থী, সরকারি আজম খান কমার্স কলেজ, খুলনা।

চটজলদি উত্তর

নাটক ও বিজ্ঞাপন—দুই ক্ষেত্রে মজা দুই ধরনের। বিজ্ঞাপনের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নাটকের কাজ করা যায় অনেকটা সময় নিয়ে। তাই নাটকের কাজে আমার আগ্রহ বেশি।

সূত্রধর: হাসান ইমাম