তারকা হাজির

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি অপু বিশ্বাস
অপু বিশ্বাস আমার পছন্দের অভিনয়শিল্পী। তাঁর অভিনয় অনেক ভালো। হাসিও সুন্দর। পত্রিকা বা টেলিভিশনে তাঁকে নিয়ে কোনো লেখা বা সাক্ষাৎকার আমি সচরাচর মিস করি না। শাকিব খানের সঙ্গে অপুর জুটিও আমি বেশি পছন্দ করি। তাঁর কাছে প্রশ্ন: ছোটবেলার কোন জিনিসটা তারকা হওয়ার পরে খুব মিস করেন?
প্রলয় কির্তনীয়া
শিক্ষার্থী, সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল

চটজলদি উত্তর
আমার পছন্দের খাবার ছিল আইসক্রিম। আগে অনেক বেশি আইসক্রিম খেতাম। তারকা হওয়ার পরে আর খাওয়া হয় না। শরীর নিয়ন্ত্রণে রাখতে এটা বাদ দিতে হয়েছে। তাই কারও আইসক্রিম খাওয়া দেখলে নিজে খেতে পারি না বলে খুব কষ্ট হয়।
সূত্রধর: হাসান ইমাম