তারকা হাজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি ভাবনা
ভাবনার অভিনয় আমার খুব পছন্দ। তাঁর নাটক হলেই দেখার চেষ্টা করি। জানলাম তিনি নাচটাও ভালো পারেন। আমার খুব ইচ্ছে, ভাবনাকে বড় পর্দায় দেখার। তাই তাঁর কাছে প্রশ্ন: কবে নাগাদ চলচ্চিত্রে আসছেন আপনি?
হেলেন রুপা
শিক্ষার্থী, আজম খান সরকারি কমার্স কলেজ, খুলনা
চটজলদি উত্তর
ভালো মানের চলচ্চিত্রে অভিনয় করতে চাই। তাই, সবকিছু গুছিয়ে নিয়ে শুরু করছি। তবে আপনার অপেক্ষার পালা শেষ হবে দ্রুতই। নতুন বছরের মার্চ-এপ্রিলেই আমার চলচ্চিত্রে যাত্রা শুরু হবে আশা করি।
সূত্রধর: হাসান ইমাম