তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা সিনহা মীম
বিদ্যা সিনহা মীম

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবা​ব দেওয়ার জন্য৷ প্রিয় তারকাকে ‘আনন্দ’–এর ইমেলে ([email protected]) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান৷ আপনার প্র​শ্ন আমরা পেঁৗছে দেব তারকাকে৷ আর তাঁরা দেবেন উত্তর৷ এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি বিদ্যা সিনহা মীম

অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মীম আমার প্রিয় তারকা৷ তাঁর অভিনয় আমার খুব ভালো লাগে৷ তাঁর কাছে জানতে চাই, অনেক নাটকে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন আপনি৷ এর মধ্যে আপনার অভিনীত কোন চরিত্রটি নিজের কাছে বেশি ভালো লাগে

সাব্বির আহমেদ
[email protected]


চটজলদি উত্তর

আমি যখন যে চরিত্রে অভিনয় করি, প্রতিটি চরিত্রের প্রতিই সমান ভালোবাসা থাকে আমার৷ তবে এখনো মনে পড়ে শেষের কবিতার পরের কবিতা নাটকের কথা৷ এখানে আমার চরিত্রটি ছিল একটা টিন এজ মেয়ের৷ এই চরিত্র আমার ক্যারিয়ারে টারনিং পয়েন্টও বলা যায়৷ এই কাজের জন্য প্রশংসা পাই এখনো৷ তাই এই চরিত্রের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে৷
সূত্রধর: হাসান ইমাম