তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় তারকাকে ‘আনন্দ’-এর ইমেলে ([email protected]) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান। আপনার প্রশ্ন আমরা পৌঁছে দেব তারকাকে। আর তাঁরা দেবেন উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি বাংলাদেশের বাঘ

বাংলাদেশের বাঘ মিলন
বাংলাদেশের বাঘ মিলন

আমি জানি, এখানে তারকাদের ছাড়া প্রশ্ন করা যায় না। তবে আমার কাছে তিনি একজন মহাতারকা। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের খেলার সময় গ্যালারিতে সারা গায়ে বাঘের মতো ডোরাকাটা আর হাতে পতাকা ধরা একজনকে দেখতে পাই। লোকটির সম্পূর্ণ পরিচয় জানতে চাই।
জয়ন্ত সরকার
শিক্ষার্থী, এম এম কলেজ, যশোর

চটজলদি উত্তর
আমার নাম ফাহিমুল হক; মিলন নামেই চেনে সবাই। এখন সবাই ডাকে টাইগার মিলন। ছোটবেলা থেকে আমি ক্রিকেটের ভক্ত। নিজেও খেলতাম নিয়মিত। কিন্তু হঠাৎ করে আমার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ে। খেলা বন্ধ হলেও ক্রিকেট থেকে দূরে থাকতে পারিনি। বর্তমানে অসুস্থতা নিয়েই মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে সমর্থন জানানোর এই বুদ্ধি মাথায় আসে ২০১১ সালে। তখন থেকে সারা গায়ে বাঘের সাজ নিয়ে গ্যালারিতে যাই। এখন অবশ্য আরও কয়েকজন এমন সাজে মাঠে যায়। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানায় আমার জন্ম। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, মা গৃহিণী। আট ভাইবোন আমরা। আমি উচ্চমাধ্যমিক পাস। বর্তমানে ঢাকায় ছেলেদের জন্য আমার একটি পারলার আছে। ঢাকার খেলার সময় আমার গায়ে ছবি আঁকা হয় আমার পারলারে বসেই।

সূত্রধর: হাসান ইমাম