তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে। তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। নতুন এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি নোবেলনোবেল, আপনি আমার প্রিয় তারকা। আপনার কথা বলা, চলাফেরা—সবকিছুই আমার ভালো লাগে। আর আপনার হাসির কথাটা না বললেই নয়। যতটুকু দরকার ঠিক ততটুকুই হাসেন। সেই ছোটবেলা থেকে আজও আপনাকে একই রকম দেখে আসছি—কোনো পরিবর্তন নেই চেহারা বা স্বাস্থ্যের। কীভাবে ধরে রেখেছেন নিজের এই সৌন্দর্য? আবদুল আলিমশিক্ষার্থীমগবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় (ঢাকায় বেড়াতে এসেছেন)।চটজলদি উত্তর হা হা হা। ধন্যবাদ আলিম, আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয়, সৌন্দর্য ধরে রাখার জন্য চারটি কাজ করা আবশ্যক—রুটিন মেনে চলা, খাওয়ার অভ্যাস ঠিক রাখা, নিয়মিত ব্যায়াম করা ও শৃঙ্খলা মেনে চলা। ব্যস, এই তো। ওহ, আরেকটি কথা, কখনোই নিজের ওপর বাড়তি চাপ নেওয়া চলবে না। সূত্রধর: হাসান ইমাম