তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। নতুন এই বিভাগে আজ মোশাররফ করিম আপনাদের মুখোমুখিআমার প্রিয় তারকা মোশাররফ করিম। তাঁকে ভালো লাগার কারণ, তিনি বাস্তবসম্মত অভিনয় করেন। একজন স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলেন, হাঁটাচলা করেন, তাঁর অভিনয়ে এসব সঠিকভাবে ফুটে ওঠে। এই তারকাকে প্রশ্ন করার সুযোগ পেলে জিগ্যেস করতাম, আপনি বাস্তবে বাসায় আপনার স্ত্রী জুঁই করিমের সঙ্গে কখনো অভিনয় করেন কি? অভিনয় করে থাকলে তাঁর কাছে কোনো দিন ধরা পড়েছেন?ফাহমিদা রহমানকলাবাগান, ঢাকাচটজলদি উত্তরহ্যাঁ, করি। করার পর জুঁইয়ের কাছে আবার ধরাও খাই। আর এরপর ঘটে মজার কাণ্ড। প্রথমে সে খুব খেপে যায়। তারপর মান-অভিমান, রাগ-অনুরাগ...স্বামী-স্ত্রীর মধ্যে যা ঘটে আর কি! এটাকে আমি এভাবে বলি, প্রথমে টক, টক থেকে ঝাল, আর ঝালের পর হলো মিষ্টি। সূত্রধর: হাসান ইমাম