তারকা হাজির
তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি বাপ্পা মজুমদারসংগীতশিল্পী বাপ্পা মজুমদার আমার প্রিয় তারকা। আমার মন ভালো করে দিতে তাঁর একটা গানই যথেষ্ট। তাঁকে দেখে অনেক সাধারণ মানুষ মনে হয়। তাঁর গাওয়া ‘আজ তোমার মন খারাপ মেয়ে’ গানটা কতবার যে শুনেছি! সুযোগ পেলে তাঁর কাছে তাই ‘আজ তোমার মন খারাপ মেয়ে’ গানটির পেছনের গল্প জানতে চাইতাম...উষাণ আরাশিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়চটজলদি উত্তর গানটি শুনে যে আপনার ভালো লাগে, জেনে খুশি হলাম। আসলে ‘পরি’ শিরোনামের এই গানটি লিখেছে রানা। ওর একটা ছোট্ট ভাগনি আছে, যাকে ও আদর করে ‘লিটল অ্যাঞ্জেল’ বলে ডাকত। সেই লিটল অ্যাঞ্জেলকে নিয়েই ‘পরি’ গানটি লেখা। আমি ভালোবাসার জায়গা থেকে গাইতে চেষ্টা করেছি মাত্র।