তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি কনামিষ্টি গানের মেয়ে কনা আমার প্রিয় সংগীতশিল্পী। এই সময়ের সংগীতশিল্পীদের মধ্যে তাঁর গান আমার সবচেয়ে ভালো লাগে। কনার গান শুনলেই বোঝা যায়, তিনি গান শিখে তারপর গান করেন। যেহেতু তিনি এখনো বিয়ে করেননি, তাই তাঁর কাছে আমার প্রশ্ন: বিয়ের পর কি গান গাইবেন, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে?মারজানা সাফাতকল্যাণপুর, ঢাকাচটজলদি উত্তরঅবশ্যই গান গাইব। গান আমার একটি অঙ্গের মতো। এটি যেন আমার সঙ্গে মিশে আছে। যত দিন আমি আছি, তত দিন আমার সঙ্গে গানও থাকবে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত গানের জন্য আমার কোনো সমস্যা হয়নি। ফলে, আমার মনে হয় না, বিয়ের পরে গান নিয়ে সমস্যা হবে। তখন অবশ্যই সংসারের সঙ্গে থাকবে গান। সূত্রধর: হাসান ইমাম