তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি বিদ্যা সিনহা মীমবিদ্যা সিনহা মীম আমার অনেক পছন্দের। একজন তারকার যেসব গুণ থাকতে হয়, মীমের ভেতরে তার সবই আছে বলে আমার মনে হয়। তাঁর কাছে জানতে চাই—বিদেশে শুটিংয়ে গিয়ে কখনো কোনো বিব্রতকর অবস্থায় পড়েছেন কি?ফাহাদ হোসেন, শ্যামলী, ঢাকাচটজলদি উত্তরএকবার মালয়েশিয়াতে একটা শপিং মলে শুটিং করছি। তো হঠাৎ একজন লোক আমাকে দেখে বলল, ‘আমি আপনার ভক্ত।’ আমি বেশ সুন্দর করে কথা বললাম। তো এবার সে বায়না ধরল, আমাকে একটা উপহার কিনে দেবে। সেটা আবার আমারই পছন্দে। আমি তো পড়লাম মহা ঝামেলায়। কিছুতেই লোকটা শুনবে না। পরে অনেক ঘুরে একটা চাবির রিং নিলাম।  সূত্রধর: হাসান ইমাম