তারকা হাজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিন আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি তুষার খানতুষার খান আমার চোখে জব্বর একজন অভিনেতা। অনেক বছর ধরে অভিনয় করছেন তিনি। নানা ধরনের চরিত্রে তিনি অভিনয় করেন। তাই তাঁর কাছে জানতে চাই, আপনার পছন্দের চরিত্র কোনটি, আর কোন চরিত্রে এখনো অভিনয় করা হয়নি?আবু জাফর সালেহিনমোহাম্মদপুর, ঢাকাচটজলদি উত্তরইতিকথা নাটকের জামাল, সুন্দরীর গফুর শেরওয়ানি আর শিল্পী নাটকের জাফর আমার পছন্দের চরিত্র। আর সুযোগ পেলে একটি অটিস্টিক চরিত্রে অভিনয় করতে চাই। তুলে আনতে চাই তাদের ভেতরের জমাটবাঁধা কষ্টগুলো। সূত্রধর: হাসান ইমাম