তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজু খাদেম
সাজু খাদেম

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিন আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি সাজু খাদেম

সাজু খাদেম আমার প্রিয় তারকা। তাঁর রসবোধ প্রচণ্ড—কথা শুনলেই হাসি পায়। তা ছাড়া তাঁর স্টাইল বা ফ্যাশনও আমার ভালো লাগে। সাজুর কাছে প্রশ্ন: ফ্যাশনের ক্ষেত্রে কোন জিনিসটা আপনার বেশি পছন্দের?

শাহনাজ ফৌজিয়া
শাহনাজ ফৌজিয়া

শাহনাজ ফৌজিয়া
শিক্ষার্থী, ইডেন কলেজ, ঢাকা

চটজলদি উত্তর
সানগ্লাস। এটা না হলে আমার যেন চলেই না। যদি কারণ জানতে চান, তাহলে বলব, আমার চোখে অন্যের চোখ পড়লে যেন কোনো ঝামেলা তৈরি না হয়, তাই এই বুদ্ধি। বুদ্ধিটা দারুণ না! হা হা হা।

সূত্রধর: হাসান ইমাম