তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশো
নিশো

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ‘আনন্দ’ সরেজমিনে আপনার কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে সেটি জানিয়ে দিচ্ছে প্রিয় তারকাকে, আর তাঁরা দিচ্ছেন আপনার প্রশ্নের উত্তর। এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি নিশো

অভিনেতা নিশোকে আমার ‘চরম’ লাগে। তার চোখ দুটো একটু বেশি মায়াবী। দেখলেই মনে হয় প্রেমে পড়ে যাচ্ছি!

তাঁর কাছে প্রশ্ন: ছোটবেলায় কী হতে চাইতেন?
ঝুমু আক্তার
ইডেন কলেজ, ঢাকা

চটজলদি উত্তর

ছোটবেলায় উড়তে খুব ইচ্ছা করত। ইচ্ছা ছিল পাইলট হব। তাছাড়া যেসব সিনেমায় পাইলট থাকত, সেগুলো আমি খুব আগ্রহ নিয়ে দেখতাম। মনে হতো, পাইলটরা অনেক বেশি স্মার্ট হয় আর চ্যালেঞ্জ নিতে পারে।

সূত্রধর: হাসান ইমাম