তারকা হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যা মির্জা
বন্যা মির্জা

তারকারা এবার হাজির হলেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য।
প্রিয় তারকাকে ‘আনন্দ’-এর ইমেলে ([email protected]) আপনার ছবিসহ প্রশ্ন পাঠান। আপনার প্রশ্ন আমরা পৌঁছে দেব তারকাকে। আর তাঁরা দেবেন উত্তর।
এই বিভাগে আজ আপনাদের মুখোমুখি বন্যা মির্জা
আমার প্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। তাঁর অভিনয় আমার খুব ভালো লাগে। শুনেছি তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যে কারণে ভালো লাগা আরও বেড়ে গেছে। তাঁর কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধের কোনো নাটক বা চলচ্চিত্রে আপনি অভিনয় করেছেন কি?
তপন কুমার দাস
বড়লেখা, মৌলভীবাজার।

চটজলদি উত্তর
ধন্যবাদ আপনাকে। আমি মুক্তিযুদ্ধের অনেক নাটকে কাজ করেছি। কোনটা ছেড়ে কোনটার কথা বলব—সবগুলোই আমার কাছে সমান প্রিয়? হ্যাঁ, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রেও অভিনয় করেছি। তানভীর মোকাম্মেল পরিচালিত রাবেয়া চলচ্চিত্রের ‘রাবেয়া’ চরিত্রে অভিনয় করেছি আমি।

সূত্রধর: হাসান ইমাম