তারকাদের অনুভূতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন সম্মাননা

রাজ্জাক
আমার এই প্রাপ্তিতে আমি আপ্লুত। সবার ভালোবাসা পেয়েই আমি নায়ক রাজ্জাক হই। সাত কোটি মানুষের নায়ক থেকে আজ আমি ১৬ কোটি মানুষের। আশা করি, এই সংখ্যা ২০ কোটি হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকব। মেরিল-প্রথম আলোকে ধন্যবাদ আমাকে এমন সম্মানে ভূষিত করার জন্য।

তারকা জরিপ পুরস্কার

সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
আসিফ (এক্স প্রেম)
এটা সম্পূর্ণ অন্য রকম একটি অনুভূতি। অনেক বড় প্রাপ্তি আমার জন্য। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা এ পুরস্কার আমি পেয়েছি। প্রায় সাত বছর পর আবার এ পুরস্কার জিতলাম। এটার জন্য সম্পূর্ণ ধন্যবাদ আমার দর্শকদের, যাঁদের কারণে আমি আসিফ। ধন্যবাদ মেরিল ও প্রথম আলোকেও।

সেরা কণ্ঠশিল্পী (নারী)
ন্যান্সি (আকাশ হতে চাই)
অসাধারণ। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে।

সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)
মোশাররফ করিম (সিকান্দার বক্স এখন বিরাট মডেল)
একই অনুষ্ঠানে দ্বিতীয়বার পুরস্কার নিতে আসায় আমি লজ্জিত। এ পুরস্কারটিও যে আমার হবে জানলে দুই ধরনের অনুভূতি তৈরি করে আসতাম। ধন্যবাদ দর্শকদের; কারণ, তাঁদের ভোটে জয়ী হয়েছি আমি। ধন্যবাদ আমাকেও; কারণ, নাটকটিতে মন দিয়ে অভিনয় করেছি আমি (হা হা হা)।

সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)
তিশা (যদি ভালো না লাগে দিও না মন ২)
সত্যিই আমার কাছে পুরস্কারটি অপ্রত্যাশিত ছিল। কারণ, এই পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত সব বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্য থেকে আমাকেই দর্শকেরা ভোট দিয়েছে। আমি কৃতজ্ঞ দর্শকদের প্রতি, ধন্যবাদ নাটকের সঙ্গে জড়িত সংশিষ্ট সবাইকে।

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)
শাকিব খান (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)
এই পুরস্কার দর্শকদের ভালোবাসার ফসল। নিঃসন্দেহে এটি আমার জন্য ভীষণ আনন্দের। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।

সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)
জয়া আহসান (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)
পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদের। যাঁদের ভালোবাসার কারণে আমার হাতে জুটেছে সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার!