তারকাদের অনুভূতি

তারকা জরিপ পুরষ্কার
ন্যান্সি, সেরা গায়িকা (ডানা কাটা পরী)
অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এর চেয়ে ভালো মনে হয় আর কিছু হতে পারে না। এই ধারাবাহিকতা যেন প্রতিবছর থাকে। আমার প্রতি শ্রোতাদের ভালোবাসা যেন কখনো শেষ না হয়।
তাহসান, সেরা গায়ক (ছুঁয়ে দিলে মন)
অনেক বছর গান গাইছি। এবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেলাম। ভালো লাগছে। ভক্তদের অনেক ধন্যবাদ। যেন আরও অনেক বার এই পুরস্কার পেতে পারি। সবার কাছে দোয়া চাই।
তিশা, সেরা টিভি অভিনেত্রী, (তিলোত্তমা, তোমার জন্য)
আমার দর্শকদের ধন্যবাদ। আমি খুবই খুশি। আশা করছি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারব।
মোশাররফ করিম, সেরা টিভি অভিনেতা (সিকান্দার বক্স)
পুরস্কার পেয়ে ভালোই লাগে। রাস্তায় বের হলেই টের পাই, সিকান্দার বক্স জনপ্রিয় নাটক। ধন্যবাদ নাটকটির পরিচালক সাগর জাহান ও তাঁর দলকে। এই দলটা দারুণ।
আরিফিন শুভ, সেরা চলচ্চিত্র অভিনেতা (ছুঁয়ে দিলে মন)
আনন্দিত তো বটেই। বারবার মনে হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল, দায়ভার বেড়ে গেল। আগে যতটা পরিশ্রম করেছি, এখন তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। পুরস্কারের মধ্য দিয়ে ভালো কাজ করার অনুপ্রেরণা পেলাম। দর্শকদের আরও বিনোদন দিতে হবে।
জাকিয়া বারী মম, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (ছুঁয়ে দিলে মন)
অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের। যাঁদের ভোটে আমি এই পুরস্কার পেয়েছি। ধন্যবাদ মেরিল-প্রথম আলোকে। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় গুরুদের আর আমার সহকর্মীদের। আমি সবার কাছে কৃতজ্ঞ। এই ভালোবাসা সারা জীবন পেয়ে যেতে চাই দর্শকদের কাছ থেকে।
নুসরাত ফারিয়া, সেরা নবীন অভিনয়শিল্পী চলচ্চিত্র ও টেলিভিশন (আশিকী)
এটা আমার প্রথম স্বীকৃতি। প্রথম পুরস্কার। এতটা আশা করিনি। পুরস্কার পেয়ে ভালো লাগছে।

সমালোচক পুরষ্কার
টেলিভিশন
আশরাফুল চন্চল, সেরা টিভি চিত্রনাট্যকার (অনিন্দিতা)
যেকোনো প্রাপ্তিই ভালো লাগে। এর আগে পেয়েছিলাম পরিচালনায়। এবার বনফুলের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখে এ পুরস্কার পেলাম। খুব ভালো লাগছে।
রেদওয়ান রনি, সেরা টিভি নাটক নির্দেশক (জেগে ওঠার গল্প)
পুরস্কার সব সময় ভালো কাজের উৎসাহ দেয়। প্রথমে ধন্যবাদ আমার পুরো টিমকে। এটি একটি সচেতনতামূলক কাজ ছিল। কাজটা করে অনেক আনন্দ পেয়েছি। নাটকের সব অভিনয়শিল্পী আর কলাকুশলীকে ধন্যবাদ।
তিশা, সেরা টিভি অভিনেত্রী (শেফালী)
পুরস্কার পেতে সবার খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে। আরও ভালো কাজ করার আশা আছে। সবার কাছে দোয়া চাই।
খন্দকার লেলিন, সেরা টিভি অভিনেতা (জেগে ওঠার গল্প)
আমি খুবই আশ্চর্য হলাম এ রকম একটা সম্মাননা পাওয়াতে। আমার জন্য খুবই গর্বের। দর্শকদের জন্য আরও ভালো ভালো কাজ করতে চাই।

চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র, ছুঁয়ে দিলে মন
সারা যাকের, ব্যবস্থাপনা পরিচালক, ধ্বনিচিত্র
আমি অনেক খুশি। আমি যে কাজের সঙ্গে যুক্ত আছি, তাদের সবার প্রচেষ্টার ফসল আজকের পুরস্কার। শুরু থেকেই আমাদের ইচ্ছে ছিল বাণিজ্যিকভাবে সফল একটি ছবি নির্মাণের। সেটা সম্ভব হয়েছে।
শিহাব শাহীন, ব্যবস্থাপনা পরিচালক, মনফড়িং
আমার মায়ের কাছে এই পুরস্কারটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আজ মা নেই। তিনি বেঁচে থাকলে অনেক খুশি হতেন।
মোরশেদুল ইসলাম, সেরা পরিচালক (অনিল বাগচীর একদিন)
পুরস্কার প্রাপ্তি তো আনন্দের। তাই ভালো লাগছে।
জাকিয়া বারী মম, সেরা অভিনেত্রী (ছুঁয়ে দিলে মন)
এই প্রথম আমি কোনো পুরস্কার হাতে নিয়ে কাঁপছি। ধন্যবাদ জানাতে চাই আমার দর্শকদের। যাঁদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, সেই ভালোবাসার একটা ফল পেয়েছি আজ।
আরেফ সৈয়দ, সেরা অভিনেতা (অনিল বাগচীর একদিন)
পুরস্কারটি একদম আশা করিনি। পেয়ে খুব ভালো লাগছে। অনিল বাগচীর একদিন ছবিটি আমার জীবনে অনেক বড় পাওয়া। ধন্যবাদ মেরিল-প্রথম আলো আর সমালোচকদের।