তারকাদের কার কত আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

মেয়েদের বয়স আর ছেলেদের বেতনের অঙ্ক নাকি জিজ্ঞেস করতে নেই। বলিউডে তো পুরুষ-নারী কারোরই বয়স বা আয় জিজ্ঞেস করা শাস্ত্রবিরুদ্ধ। তবে হাঁড়ির খবর ফাঁস হয়ে গেছে। জানা গেছে, বলিউডের কোন তারকা এখন ছবি করার জন্য কত করে নেন।
শাহরুখ খান যব তক হ্যায় জান থেকে ৩৫ কোটি রুপি কামিয়েছেন। দাবাং দিয়ে মাত করে দেওয়া সালমান ৬০ কোটি রুপি পর্যন্ত হাঁকান। ধুম থ্রি থেকে ৪৫ কোটি রুপি আয় করবেন আমির। কারিনা ও সাইফ দুজনে প্রতি ছবির জন্য গড়ে ১৫ কোটি রুপি করে নেন। বলিউডে অল্প কিছুদিন হলেও ১৫ কোটি রুপি হাঁকেন রণবীর কাপুরও। খানদের সঙ্গে পাল্লা দিয়ে অক্ষয়ও এখন ৪৫ কোটি করে চাইছেন।
জি নিউজ।