তারকাদের ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আগামী সেপ্টেম্বর মাসে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র, টিভি ও সংগীতের তারকারা। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নোবেল আর ভারতের সুনীল শেঠি। এরপর আগামী অক্টোবর মাসে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ। এখানে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চলচ্চিত্র, টিভি ও সংগীতের তারকারা। এখন চলছে বাংলাদেশ দল ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট ক্লাবের জোর প্রস্তুতি। প্রায় প্রতিদিন তারকা-ক্রিকেটাররা অনুশীলন করছেন আবাহনী ক্লাব মাঠ কিংবা গুলশান ইয়ুথ ক্লাব মাঠে। গত শুক্রবার ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে তারকাদের এই অনুশীলনের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করেন কবির হোসেন।