তারকাদের তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোফিয়া লরেন—যাঁকে বলা হয় তারকাদের তারকা, শিল্পীদের শিল্পী। বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার, চলচ্চিত্রবোদ্ধা, অভিনয়শিল্পী ও বিদগ্ধজনের অনেকে প্রিয় অভিনেত্রী আর প্রিয় সিনেমা হিসেবে তাঁর নাম ও তাঁর অভিনীত চলচ্চিত্রের কথা উল্লেখ করেন। চলচ্চিত্রের বিশেষ মুহূর্ত হিসেবেও অনেকে তাঁর অভিনীত এক বা একাধিক চলচ্চিত্রের অংশবিশেষের কথা বলেন। শরীর এবং হৃদয়—উভয় দিয়ে অভিনয় করেন তিনি। নাটকীয় দাপট আর কমিক স্বতঃস্ফূর্ততা তাঁর অভিনয়ের মূল দুই সুর, যা প্রথমবারের মতো ধরা পড়েছিল ১৯৫৪ সালে অ্যাটি ল দ্য হুন ছবিতে। হ্যাঁ, টু উইমেন-খ্যাত বিশ্ববিখ্যাত অভিনেত্রী সোফিয়া লরেনের কথাই বলা হচ্ছে। ২০ সেপ্টেম্বর তাঁর ৭৬তম জন্মবার্ষিকী। রোমিলদা ভিলানি ও রিকার্দো শিকোলিনের অবৈধ সন্তান সোফিয়া লরেন। স্বামী নেই যাঁদের, তাঁদের জন্য নির্মিত বিশেষ হাসপাতালে ১৯৩৪ সালের ২০ সেপ্টেম্বর সোফিয়ার জন্ম। রোমিলদা হয়তো তাঁকে হাসপাতালে রেখেই পালাতেন। কিন্তু তাঁর মনে ছিল ক্ষীণ আশা—মেয়ের বাবা ফিরে আসবেন এবং তাঁকে বিয়ে করবেন। রিকার্দো অবশ্য হাসপাতালে এসে মেয়েকে দেখেছিলেন এবং পিতৃত্ব স্বীকারের কাগজে সই করেছিলেন। অতঃপর নিজের মায়ের নামে মেয়ের নাম সোফিয়া রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে গেলেন।এই জন্মবৃন্তান্তই বলে দিচ্ছে, সোফিয়া লরেন হওয়াটা সোফিয়ার জন্য মোটেও সহজ ছিল না। এ জন্য তাঁকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতরাই। বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে বেশ দারিদ্র্যের মধ্যে তাঁর বেড়ে ওঠা। ‘অভিনয় করে অনেক অর্থ উপার্জন করেছেন। এই অর্থ কি জীবনের অর্থ বদলে দেয়নি?’ এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘একেবারেই না। যদি দরিদ্র ঘরে কারও জন্ম হয়, তাহলে সব সময়ই সে অভাব কাকে বলে তা বোঝে। সে সব সময়ই চায় ঘরে রুটির যেন অভাব না হয়। আমি আমার সন্তানদের যুদ্ধ, দুর্ভিক্ষ ও ঠান্ডার কথা বলেছি।... ’সোফিয়া লরেনের ক্যারিয়ারের শুরু বাজার চলতি যৌন পত্রিকার মডেল হিসেবে। চলচ্চিত্রে তাঁর অভিষেক ১৯৫০ সালে। এখানেও তাঁর শুরুটা সম্মানজনক ছিল না। এভাবে শুরু করে এতটা অসাধারণ জনপ্রিয়তা ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন চলচ্চিত্রের ইতিহাসে বিরল। দীর্ঘ অভিনয়জীবনে তিনি ১০০টির মতো ছবিতে অভিনয় করেন। সোফিয়া লরেন অস্কার, গোল্ডেন গ্লোব, কান চলচ্চিত্র উৎসব পুরস্কারসহ ৪০টির মতো পুরস্কার জেতেন এবং আরও ১৮টির জন্য মনোনীত হন। তিনি বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার ভিত্তোরিও ডি সিকার টু উইমেন-সহ মোট ২০টির মতো ছবিতে অভিনয় করেন। টু উইমেন-এ অভিনয়ের জন্য সোফিয়া লরেন ১৯৬২ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কার এবং ১৯৬১ সালে কান চলচ্চিত্র উৎসব পুরস্কারসহ মোট পাঁচটির মতো পুরস্কার জেতেন এবং আরও তিনটির জন্য মনোনীত হন। এ ছাড়া ১৯৭০ সালে তিনি সানফ্লাওয়ার-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কারের জন্য মনোনীত হন। সোফিয়া লরেনকে ১৯৯১ সালে সম্মানসূচক অস্কার এবং ১৯৯৪ সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হয়।সোফিয়া লরেনের উল্লেখযোগ্য ছবিদ্য রিভার (১৯৫৫)দ্য কি (১৯৫৮)দ্য ব্ল্যাক অর্কিড(১৯৫৮)দ্য কাইন্ড অব উওমেন (১৯৫৯)হেলার ইন পিংক টাইটস (১৯৫৯)টু উইমেন (১৯৬১)ইট স্টারটেড ইন নেপলস (১৯৬০)ইয়েস্টারডে টুডে টুমরো (১৯৬৩)ম্যারেজ ইটালিয়ান স্টাইল (১৯৬৪)সানফ্লয়ার (১৯৬৯) আশরাফুল হক