তারকাদের নিয়ে ‘তারার অন্তরালে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখা, খেলা, গান, নাচ কিংবা অভিনয় দিয়ে পাঠক-দর্শক-শ্রোতা-ভক্তদের মাতিয়ে রাখেন আমাদের প্রিয় সব তারকা। তাঁদের এই বর্ণাঢ্য জীবনের আড়ালে আছে একান্ত ব্যক্তিগত জীবন। আছে চাওয়া-পাওয়া, প্রেম-ভালোবাসা, শৈশবের নানা স্মৃতি। সেসব না বলা কথা নিয়ে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক শান্তনু চৌধুরীর বই ‘তারার অন্তরালে’।বইটিতে অধ্যাপক আনিসুজ্জামান, মুনতাসীর মামুন, আয়েশা ফয়েজ, আবুল হায়াত, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, আহসান হাবীবের জীবনের নানা অজানা কথা তুলে ধরা হয়েছে। উঠে এসেছে নকীব খান, কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, চিত্রলেখা গুহ, ফকির শাহাব উদ্দীন, রবি চৌধুরী, চিত্রনায়িকা পূর্ণিমা, নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, দাবার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, দুরবিন ব্যান্ডের প্রধান ভোকাল শহীদ, মিলাসহ আরও অনেকের না-বলা অনেক বিষয়। ‘তারার অন্তরালে’ বইটি প্রকাশ করেছে উম্মাদ।