তারকাদের পিকনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকনিকে বাঁ থেকে: অমিত হাসান, ফেরদৌস, বুবলী, মৌসুমী, ওমর সানী ও শেলী কাদের
পিকনিকে বাঁ থেকে: অমিত হাসান, ফেরদৌস, বুবলী, মৌসুমী, ওমর সানী ও শেলী কাদের

হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। এ উপলক্ষে গতকাল রোববার ঢাকার অদূরে আশুলিয়ার একটি শুটিং লোকেশন চলচ্চিত্রজগতের বিভিন্ন প্রজন্মের শিল্পী ও কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল থেকে শিল্পী-কলাকুশলীরা পরিবার-পরিজন নিয়ে পিকনিক স্পটে আসতে শুরু করেন। দুপুরের আগেই নতুন-পুরোনো তারকাদের উপস্থিতিতে বনভোজনের আয়োজন হয়ে ওঠে জমজমাট।

সোহেল রানা, জাভেদ, ফারুক ও মিশা সওদাগর
সোহেল রানা, জাভেদ, ফারুক ও মিশা সওদাগর

দুপুরের ভোজপর্ব শেষে মুক্ত মঞ্চে বসে গান ও নাচের আসর। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের সঞ্চালনায় চলচ্চিত্রের নতুন ও পুরোনো দিনের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে নায়ক আলমগীর ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’ গানটি নিজ কণ্ঠে গেয়ে শোনান। তাঁর সঙ্গে কণ্ঠ মেলান শাকিব খান, অমিত হাসান, ফেরদৌস, মৌসুমী, ওমর সানী, বুবলী প্রমুখ। সবশেষে ছিল র্যা ফল ড্র।

এক ফ্রেমে দুই প্রজন্মের তারকা আলমগীর ও শাকিব খান
এক ফ্রেমে দুই প্রজন্মের তারকা আলমগীর ও শাকিব খান

এদিন পিকনিকে আরও উপস্থিত হয়েছিলেন সোহেল রানা, ফারুক, জাভেদ, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, রুবেল, বাপ্পারাজ, আমিন খান, শেলি কাদের, জায়েদ খান, সম্রাট, শিমলা, অমৃতা খান ও মিষ্টি জান্নাত। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান গুলজার, মনতাজুর রহমান আকবর, শাহ আলম কিরণ, শাফি উদ্দিন সাফি, শাহিন সুমন, অপূর্ব রানা, এস এ হক অলিক, শাহীন কবির টুটুল প্রমুখ।