
আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে?
শাকিব সিফাত
আমার বাবা (বীরেন্দ্র নাথ সাহা) আর মা (ছবি সাহা)।
আপনার মনের মানুষ কে?
নূর ইফতি
এখনো কাউকে পাইনি।
জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবেন, ব্যবসায়ী নাকি চাকরিজীবী?
সুজন সরকার
অবশ্যই তাঁকে উচ্চশিক্ষিত হতে হবে। আমার বাবা কিন্তু অধ্যাপক।
আপনি যাঁকে বিয়ে করবেন, তাঁর কোন দিকটিকে গুরুত্ব দেবেন, চেহারা নাকি যোগ্যতা?
শিশির ভেজা সকাল
দুটোই থাকতে হবে। অবশ্যই যোগ্যতা থাকতে হবে, স্মার্ট হতে হবে, উচ্চশিক্ষিত ও ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।
বিয়ে করছেন কবে?
হাবিব খান
এখনো অনেক দেরি। বিয়ে নিয়ে ভাবার অবকাশ পাইনি।
আপনার সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
শাওন রিফ্রেশ
অবশ্যই মার। সেই ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ছবি পাঠানো থেকে শুরু করে এখন পর্যন্ত আমার সব কাজ তিনিই দেখছেন। এমনকি সিদ্ধান্তও।
আপনি নিজেকে চমৎকার স্লিম রেখেছেন? কীভাবে?
আল জাহিদ মাহমুদ
খাবারের একটা চার্ট আছে, তা মেনে চলি। ব্যায়াম করি। যখন কাজের চাপ কম থাকে, তখন বাসার পাশে নিকেতনের পার্কে দৌড়াই। শুটিংয়ের ফাঁকে ইয়োগা করি।
আপনার চুল দারুণ। কীভাবে যত্ন নেন?
আজমি হাবিব
এটা সৃষ্টিকর্তার দান। চুলের ওপর সারা দিন অনেক অত্যাচার হয়, তারপরও চুলগুলো ভালো আছে।
আপনার গল্পের বই পড়েছি। লেখালেখি নিয়ে সামনে কী পরিকল্পনা করছেন?
সেলিনা শেলী, ফুলতলা উপজেলা পরিষদ
আপাতত কোনো পরিকল্পনা করছি না। এখন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছি। যখন একটু অবসর পাব, তখন আবার লেখালেখি করব।
আপনাকে একজন খুব ভালোবাসে। আপনি কী করবেন?
মো. ইফতি
ভালোবাসার ধরন তো অনেক রকম। বন্ধুর ভালোবাসা একরকম, আর ভক্তদের ভালোবাসা অন্য রকম। আমি কিন্তু ভালোবাসাকে খুব শ্রদ্ধা করি।
অভিনয়শিল্পী না হলে কী করতেন?
জমাতুল ইসলাম, কিশোরগঞ্জ সরকারি কলেজ
ডাক্তার হতাম। মা-বাবার খুব ইচ্ছা ছিল।
আপনি কী ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন?
ইমতিয়াজ হোসেন
চলচ্চিত্রে অসংখ্য চরিত্র আছে। আমি সব ধরনের চরিত্রেই কাজ করতে চাই। তাতে একটা চ্যালেঞ্জ আছে।
আমি আপনার প্রেমে পড়ে গেছি!
সোলায়মান কবির
হা হা হা।
আপনার প্রিয় ছবি আর প্রিয় অভিনেতা কে?
খালিদ বাশার
ছবি টাইটানিক আর অভিনেতা টম ক্রুজ।
আপনি যদি এক দিনের জন্য এফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) ব্যবস্থাপনা পরিচালক হন, তাহলে কী করবেন?
শাহিন জামান
বিশ্বমানের ছবি তৈরির জন্য যা যা করা দরকার, দ্রুত সেসব সিদ্ধান্ত নেব।
আপনি কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন?
রবিউল রবি
রোমান্টিক ছবি আমার খুব পছন্দ। অ্যাকশন ধাঁচের ছবিও দেখি।
একজন ভালো অভিনয়শিল্পীর কী কী গুণ থাকা প্রয়োজন?
মোহাম্মদ আরিফ আসহাব
তাঁকে মেধাবী হতে হবে। নিষ্ঠাবান, পরিশ্রমী আর সময়ানুবর্তী হতে হবে। ধৈর্য থাকতে হবে। আমার বিশ্বাস, কেউ যদি চান তিনি অভিনয়শিল্পী হবেন, তাহলে অবশ্যই পারবেন।