তারকার ক্রিকেট ধারাভাষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবর্ণা মুস্তাফা , মৌসুমী
সুবর্ণা মুস্তাফা , মৌসুমী

তারকারা দেবেন ক্রিকেট খেলার ধারাভাষ্য! তঁাদের কণ্ঠ শোনা যাবে রেডিও ভূমিতে। আজ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে টাইগাররা মুখোমুখি হচ্ছেন আফগানিস্তানের। এই ম্যাচটিসহ বিশ্বকাপের সবগুলো ম্যাচেই সরাসরি বাংলায় ধারাভাষ্য দেওয়া হচ্ছে রেডিও ভূমি এফএম ৯২.৮–এ। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ উপলক্ষে আজ নিয়মিত ধারাভাষ্যকারদের পাশাপাশি ধারাভাষ্য দেবেন সুবর্ণা মুস্তাফা, মৌসুমী, ফারজানা ব্রাউনিয়া, শহিদুল আলম সাচ্চু ও লুৎফর রহমান রিটন। ধারাভাষ্য দেওয়া নিয়ে মৌসুমী বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের উৎসাহ দিতেই আমি রেডিও ভূমিতে হাজির হব।’

লুৎফর রহমান রিট, ফারজানা ব্রাউনিয়া ও শহিদুল আলম সাচ্চু
লুৎফর রহমান রিট, ফারজানা ব্রাউনিয়া ও শহিদুল আলম সাচ্চু


ঢাকা থেকে ৮০ কিলোমিটার নেটওয়ার্কের শ্রোতাদের জন্যই কেবল থাকছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে রেডিও ভূমির এই বিশেষ আয়োজন। আর এর বাইরে www.radiobhumi.fm-এর মাধ্যমে সরাসরি শোনা যাবে এই ধারাবর্ণনা।
এ ছাড়া বাংলাদেশ বেতার সরাসরি বিশ্বকাপ ক্রিকেটের মাঠ থেকেই নিয়মিত ধারাভাষ্য দিচ্ছে। এর মধ্যে এক দিন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও বসেছিলেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্য বক্সে।