তারকার গ্যাজেটের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া মাসউদ
জয়া মাসউদ

বদলে গেছে সবকিছু, এ কথা বলার চেয়ে প্রতিদিনই বদলে যাচ্ছে আশপাশ—সেটা বলাই ভালো। ল্যান্ডফোনের যুগের ধীরগতির জীবনের সঙ্গে এখনকার জীবন কি মিলিয়ে নেওয়া যায়?
পৃথিবীর তাবৎ তারকা অভ্যস্ত হয়ে উঠছেন বিভিন্ন গ্যাজেট ব্যবহারে। পিছিয়ে নেই আমাদের তারকারাও। পছন্দের গ্যাজেটের কথা জিজ্ঞেস করলে সিংহভাগ তারকার উত্তর ছিল, স্মার্টফোন। এখন স্মার্টফোনের বদৌলতে তো পুরো পৃথিবীই চলে এসেছে হাতের মুঠোয়—এ কথা কি অস্বীকার করা চলে?

মিম
মিম


চলুন, একপাক ঘুরে আসি তারকাদের পছন্দের গ্যাজেটের জগৎ থেকে।
‘স্মার্ট’ মেয়েরা
মিমের পছন্দের গ্যাজেট আইফোন ৫ এস। খুব শিগগিরই সেটা বদলে আইফোন ৬ ব্যবহার করবেন বলে ঠিক করেছেন। নিজের আইপডটাও হাতছাড়া করেন না তিনি। আইপড মুভি দেখার কাজটা সহজ করে দিয়েছে।

তিশা
তিশা

তিশা অবশ্য গ্যাজেট নিয়ে খুব বেশি ভাবেন না। তবে মুঠোফোনটাই সবচেয়ে প্রিয় তাঁর। মাসের বেশির ভাগ দিনই শুটিংয়ে থাকেন বলে বাসার সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় মুঠেফোন। যোগাযোগের জন্য মুঠোফোনের জুড়ি নেই। স্যামসাংয়ের মুঠোফোনই পছন্দ তাঁর। শুটিংয়ের অবসরে কিংবা চলার পথে গান শোনার কাজটিও ফোনের মাধ্যমেই করেন তিনি। জয়া মাসউদ ২০০৮ সালে উপহার পেয়েছিলেন একটি আইপড। সেই আইপডে এখন কতগুলো গান রয়েছে জানেন? ১২ হাজার! জয়ার কাছে মুঠোফোনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই আইপড—ইচ্ছা হলেই নিজেকে ভাসিয়ে দেওয়া যায় গানের সাগরে।

মেহজাবিন
মেহজাবিন

মেহজাবিন তক্কে তক্কে থাকেন—কবে কখন আইফোনের মডেল পরিবর্তন হলো, তা দেখবেন বলে। আইফোনের প্রায় সব মডেলই ব্যবহার করে ফেলেছেন তিনি। নিপুনও আইফোন ও আইপ্যাডের সমঝদার। ব্যবহার করছেন আইফোন সিক্স গোল্ড।
স্মার্টফোন ছাড়া জীবনই কল্পনা করতে পারেন না কনা। একটা স্মার্ট ফোন থাকা মানে বিশ্বের সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারা। স্মার্টফোনের উপকারিতা বোঝাতে গিয়ে কনা জানালেন, হয়তো কোনো অনুষ্ঠানে পুরোনো কোনো একটি গান গাইতে হবে, তখনই একবার ইউটিউবের মাধ্যমে গানটি শুনে নিলে প্রস্তুতিটা হয় ভালো।

কোনাল
কোনাল

কোনাল বললেন একেবারে ভিন্ন কথা। আইফোন তো বেটই, তবে তাঁর পছন্দের গ্যাজেট হচ্ছে ইলেকট্রিক তানপুরা আর ইলেকট্রিক তবলা। কারণ, দুটোই তাঁকে সবচেয়ে বেশি সহযোগিতা করে।
গানের চর্চা তানপুরা ছাড়া হবেই না। তাল-লয় ঠিক রাখার জন্য আবার তবলাটাও খুব দরকার। কোনো গান গুনগুন করে গাইতে হলেও দরকার তানপুরা।

কনা
কনা


ছোটবেলা থেকেই কোনাল এই দুটো যন্ত্রের ব্যবহার করেন। নাবিলা ব্যবহার করেন স্যামসাং নোট থ্রি ফোন। শোাবিজ অঙ্গনে কাজ, তাই শিডিউল রক্ষা করার জন্য নাবিলার কাছে নোট থ্রির তুলনা নেই। ফারহানা নিশোর পছন্দ আইফোন। হিসাব করা, গান শোনা, ভিডিও সম্পাদনা করার ক্ষেত্রে তিনি ফোনকেই বেছে নেন। অনলাইনে কেনাকাটাও ফোনের মাধ্যমেই করছেন। ব্যবহার করছেন আইফোন ৫এস। নুসরাত ফারিয়া ব্যবহার করছেন আইফোন সিক্স প্লাস। সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কড ইন ও স্কাইপি ইত্যাদি তিনি এই ফোনের মাধ্যমে করে থাকেন।

ছেলেরাও ‘স্মার্ট’

নোবেল
নোবেল

নোবেল সময়ের সঙ্গে পাল্লা দিতে নতুন গ্যাজেট সংগ্রহ করেন। পছন্দের গ্যাজেট আইপড ও আইফোন। আইফোনে ফেসটাইম অপশনটা তাঁর কাছে অসাধারণ মনে হয়েছে।

বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

গানের লোক বাপ্পা মজুমদার অবশ্য সংগীতজগতের গ্যাজেট নিয়েই বেশি ভাবেন। স্টুডিওতে ব্যবহারযোগ্য গ্যাজেটগুলোই তাঁর বেশি পছন্দ। নতুন গ্যাজেটের মধ্যে আছে ম্যাক প্রে নিউ ওয়ান। এর আগের ম্যাক প্রেটি পাঁচ বছর ব্যবহার করেছেন। বালামের পছন্দ আইপ্যাড। তিনি অ্যাপলের মহা ভক্ত। অ্যাপলের সব গ্যাজেটেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ইমনের প্রিয় গ্যাজেট স্যামসাংয়ের ফোনটি। ইন্টারনেট-সংযোগ থাকলে মুঠোফোনে সবকিছু সেরে নেওয়া সম্ভব। অবসরে গান শোনার কাজটিও করেন ফোনের মাধ্যমে। বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্তের ছবি তোলা, শুটিংয়ের কারণে একেক সময় একেক জায়গায় যেতে হয়, নতুন লোকেশন খোঁজার জন্য গুগল ম্যাপ তাঁকে দারুণ সহযোগিতা করে।